রবিবার মহিলা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা, জেনে নিন কোথায়, কখন ফ্রিতে দেখবেন খেলা

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্দান্ত ফর্মে রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। রুদ্ধশ্বাস ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারতের মেয়েরা। রবিবার ২ নভেম্বর নতুন মুম্বইয়ের ডাঃ ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হবে ফাইনাল। ঘরের মাঠে ভারতীয় মহিলা ক্রিকেট বিশ্বকাপ জিততে পারবে কিনা তা নিয়েই চড়ছে উত্তেজনার পারদ। জেনে নিন কোথায়, কখন ফ্রিতে দেখবেন এই খেলা।

কারা কারা খেলবে?

রবিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারতীয় মহিলা ক্রিকেট টীম।

কখন হবে টস?

রবিবার দুপুর ২.৩০ মিনিটে হবে টস। তার সঙ্গেই হবে প্রি-ম্যাচ শো।

কখন শুরু খেলা?

টস হওয়ার পর দুপুর ৩টে থেকে শুরু হবে খেলা। বিশেষজ্ঞরা বলছেন এই রবিবার জমজমাট হতে চলেছে।

লাইভ স্ট্রিমিং কোথায় হবে?

ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দেখা যাবে Jio Hotstar অ্যাপে এবং ওয়েবসাটে। এছাড়া স্টারের সমস্ত চ্যানেলেই এই খেলা দেখা যাবে। স্টার স্পোর্টস চ্যানেলে বিভিন্ন ভাষায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকার খেলা উপভোগ করতে পারবেন। খেলা বিনামূল্যে দেখতে পারবেন। খেলা দেখতে হলে SS Free Dish-এ DD Sports থাকা আবশ্যক। ম্যাচের লাইভ স্ট্রিমিং JioHotstar-এ দেখা যাবে।


৭ বারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়াকে হারানো সহজ ছিল না। স্নায়ুচাপ সামলে ইতিহাস গড়েছে ভারতের নারীরা। তাই এটা বলার অপেক্ষা রাখে না যে, হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া তাদের তৃতীয় বিশ্বকাপ ফাইনালে ট্রফির খরা কাটাতে চাইবে। ভারত এর আগে ২০০৫ এবং ২০১৭ বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল, কিন্তু দুবারই হতাশ হয়েছিল। এদিকে, দক্ষিণ আফ্রিকা, প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে। তারাও প্রথম প্রচেষ্টায় ট্রফি ঘরে নিয়ে যাওয়া চেষ্টা করবে। তাই লড়াই হবে হাড্ডাহাড্ডি।

দেখে নিন দুই দলের স্কোয়াড

টিম ইন্ডিয়া: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, হারলিন দেওল, জেমিমা রড্রিগস, রিচা ঘোষ, রেণুকা সিং ঠাকুর, দীপ্তি শর্মা, স্নেহ রানা, ক্রান্তি গৌড়, শ্রী চরণি, রাধা যাদব, আমানজোত কৌর, অরুন্ধতী রেড্ডি, উমা শফা ছেত্রী,

দক্ষিণ আফ্রিকা : লরা ওলভার্ড (অধিনায়ক), আয়াবোঙ্গা খাকা, ক্লো ট্রায়ন, নাদিন ডি ক্লার্ক, মারিজান ক্যাপ, তাজমিন ব্রিটস, সিনালো জাফতা, ননকুলুলেকো ম্লাবা, অ্যানেরি ডারকসেন, অ্যানেকে বোশ, মাসাবাটা ক্লাস, সুনে লুউস, শান মে, তুউখুম, সেবোন কারসেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল