শুরু বিশ্বকাপের মহারণ: টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল দক্ষিণ আফ্রিকা

রবিবার নাভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা। কিন্তু আড়াটায় শুরু হওয়ার কথা থাকলেও টস হতে বিলম্ব হয়েছে। শেষমেষ বৃষ্টি কমতেই টস হয়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আজ মহিলা বিশ্বকাপের ফাইনাল। ট্রফি জেতার অপেক্ষায় গোটা দেশবাসী। কিন্তু ভারী বৃষ্টির জন্যে শুরুতেই ব্যাঘাত ঘটায় বৃষ্টি। রবিবার নাভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা। কিন্তু আড়াটায় শুরু হওয়ার কথা থাকলেও টস হতে বিলম্ব হয়েছে। শেষমেষ বৃষ্টি কমতেই টস হয়। এবং টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আর ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারী বৃষ্টির জন্যে আড়াইটের জায়গায় ৪.৩২ মিনিটে টস হয়েছে। এবং ৫ টা থেকে খেলা শুরু হবে। আর ম্যাচের প্রথমেই ব্যাট করতে নাম্লেন স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মা। তবে দেরি করে খেলা শুরু হলেও পুরো ৫০ ওভারেই খেলা হবে। মাঠ এখন শুকনো করার চেষ্টা করছে সুপারসপাররা। তবে আজকের ম্যাচে মাঠ ভেজা থাকায় বল করতে অসুবিধা হতে পারে। যাই হোক, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের পর এবারের মহিলা বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন হবে। তাই স্বাভাবিকভাবেই উত্তেজিত গোটা বিশ্ব। ২০০৫ এবং ২০১৭ সালের পর ভারতীয় দল ফাইনালে উঠেছে। তবে এটি দক্ষিণ আফ্রিকার প্রথম ফাইনাল।

১৯৯৮ সালের ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার কাছে ৯৮ রানে হেরেছিল, আর ২০১৭ সালের ফাইনালে ইংল্যান্ড ভারতকে ৯ রানে পরাজিত করেছিল। আফ্রিকান দল এই বিশ্বকাপে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে একটিও ম্যাচ খেলেনি। টিম ইন্ডিয়া এই মাঠে টানা চতুর্থ ম্যাচ খেলছে, যেখানে হরমনপ্রীত অ্যান্ড কোম্পানি সেখানে তিনটি ম্যাচ জিতেছে। মহিলা বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে ভারতীয় দলের ১১ জন হলেন: শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, জেমিমাহ রড্রিগেস, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটরক্ষক), আমনজোত কৌর, স্নেহ রানা, ক্রান্তি গৌড় এবং শ্রী থাকা সিং। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার একাদশ হলেন: লরা ওলভার্ড (অধিনায়ক), তাজমিন ব্রিটস, সুনে লুস, অ্যানেরি ডার্কসেন, অ্যানেকে বোশ, মারিজান কাপ, সিনালো জাফতা (উইকেটরক্ষক), ক্লোই ট্রিয়ন, নাদিন ডি ক্লার্ক, আয়াবোঙ্গা খাকা এবং ননকুলুলেকো ম্লাবা। এদিকে ১৯৯৭ থেকে ২০২৫ সালের মধ্যে দুই দলের মধ্যে ৩৪টি ম্যাচ খেলা হয়েছে। ভারত ২০টিতে জিতেছে, দক্ষিণ আফ্রিকা ১৩টিতে জিতেছে, এবং ১টি ম্যাচ ড্র হয়েছে।

তবে আজকের ম্যাচে এই খেলোয়াড়দের উপর নজর থাকবে:

দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মারিজান ক্যাপ (৮ ম্যাচে ২০৪ রান, ১২ উইকেট) এবং লরা ওলভার্ড (৮ ম্যাচে ৪৭০ রান) এই ম্যাচে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। লরা গত ম্যাচে ১৬৯ রানের ইনিংস খেলেছিলেন। বিশ্বকাপে লরারও সর্বোচ্চ রান। ভারতীয় দলে, স্মৃতি মান্ধানা (৮ ম্যাচে ৩৮৯ রান), জেমিমা রড্রিগেজ (৭ ম্যাচে ২৬৮ রান) এবং হরমনপ্রীত কৌরের (৮ ম্যাচে ২৪০ রান) কাছ থেকে প্রত্যাশা থাকবে।

এই বিশ্বকাপে উইকেটরক্ষক রিচা ঘোষ সাত ম্যাচে ২০১ রান করেছেন, যার মধ্যে তার সর্বোচ্চ ৯৪ রান বিশাখাপত্তনমে আফ্রিকান দলের বিপক্ষে। অলরাউন্ডার দীপ্তি শর্মা এই টুর্নামেন্টে ১৭ উইকেট নিয়েছেন এবং ১৫৭ রান করেছেন। ভারতীয় স্পিনার শ্রী চারানি ১৩ উইকেট নিয়েছেন। তাজমিন ব্রিটিশসের পারফরম্যান্সও মনোযোগ সহকারে দেখা হবে, তিনি আট ইনিংসে ২১২ রান করেছেন, যার মধ্যে একটি দুর্দান্ত সেঞ্চুরি (১০১) রয়েছে।

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ