বৃষ্টির জন্যে বিলম্ব বিশ্বকাপ ফাইনালের টস, কখন শুরু খেলা, জানিয়ে দিলেন আম্পায়ারেরা

বিবার দুপুর ২.৩০ মিনিটে টস হওয়ার কথা ছিল, কিন্তু অতিরিক্ত বৃষ্টির জন্যে ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে ম্যাচের। সুতরাং ৩ টের জায়গায় সাড়ে তিনটে থেকে ম্যাচ শুরু হবে বলে জানিয়ে দিয়েছেন আম্পায়াররা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আশঙ্কাই সত্যিই হল, মুম্বইয়ে বাড়ি বৃষ্টির জন্যে নির্দিষ্ট সময় হল না মহিলা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের টস। রবিবার দুপুর ২.৩০ মিনিটে টস হওয়ার কথা ছিল, কিন্তু অতিরিক্ত বৃষ্টির জন্যে ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে ম্যাচের। সুতরাং ৩ টের জায়গায় সাড়ে তিনটে থেকে ম্যাচ শুরু হবে বলে জানিয়ে দিয়েছেন আম্পায়াররা। আজ নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মহিলা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ফাইনাল। কিন্তু গতকালই জানিয়ে দেওয়া হয়েছিল যে, প্রবল বৃষ্টির জন্যে টুর্নামেন্টে বিপত্তি হতে পারে। তেমনটাই হল! আজ ম্যাচের শুরুতেই ব্যাঘাত ঘটাল মুম্বইয়ের ভারী বৃষ্টি। আজ আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ ২০২৫ ফাইনালে ভারত প্রথমবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে।

উভয় দলের কেউই আগে বিশ্বকাপের ট্রফি জেতেনি। সুতরাং আজ যে দেশ জিতবে, ইতিহাস রচনা করবে। ভারতের মাটিতে ভারতের জয়ও সমস্ত রেকর্ড ভেঙে দেবে। দিন দুয়েক আগে একই ভেন্যুতে সেমিফাইনা লে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ফাইনালে প্রবেশ করে উইমেন ইন ব্লু। কিন্তু এমন উত্তেজনার মধ্যেই, ফাইনালে শুরুর দুই ঘন্টা আগে থেকেই স্টেডিয়ামে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। মাঠে কভার লাগানো হয়েছে, যার ফলে ম্যাচটি সময়মতো শুরু হবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন ভক্তরা। যদিও ম্যাচ কর্মকর্তারা সোমবারের (৩ নভেম্বর) জন্য একটি রিজার্ভ ডে নির্ধারণ করেছেন। এদিকে আবহাওয়া বলছে, সকাল থেকে বৃষ্টি হলেও বিকেলের পরে পরিস্থিতি স্বাভাবিক হবে। সুতরাং গোটা ম্যাচই হবে। ফাইনালে একটি রিজার্ভ ডে থাকবে, যা অসম্পূর্ণ ম্যাচটি চালিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হবে। তবে ফাইনালে যদি কোনও ফলাফল সম্ভব না হয়, তাহলে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ট্রফি ভাগাভাগি করা হবে।

এদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালের শুরুতে ও বৃষ্টিপাতের কারণে অল্প সময়ের জন্য বিলম্ব হয়েছিল খেলা। কিন্তু রা সত্ত্বেও, হরমনপ্রীত কৌরের দল রেকর্ড ভাঙা তাড়া সম্পন্ন করেছে, ইতিহাসে তাদের স্থান সুদৃঢ় করেছে। পূর্বাভাস অনুসারে, রবিবার জুড়ে মুম্বইয়ে আর্দ্রতা বেশি থাকবে, এক বা দুবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, কোনও বড় বাধা নেই। তবে সন্ধ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে, যদিও বাতাস আর্দ্র এবং আঠালো থাকবে।এদিকে টুর্নামেন্টের নিয়মের ধারা ১৩.৬ অনুসারে, ফাইনালের জন্য একটি রিজার্ভ ডে বরাদ্দ করা হয়। যদি ন্যূনতম ওভার শেষ হওয়ার আগেই বৃষ্টি খেলায় ব্যাঘাত ঘটায়, তাহলে পরের দিন একই পয়েন্ট থেকে ম্যাচটি আবার শুরু হবে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল