অগ্রগতির পথে এক কদম অগ্রসর ভারত, বাহুবলী রকেটে উৎক্ষেপিত CMS-03

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) রবিবার তাদের সবচেয়ে ভারী ভারী কমিউনিকেশন স্যাটেলাইট CMS-03 উৎক্ষেপণ করল। এটি ভারতের স্বাধীন স্যাটেলাইট ক্ষমতা এবং সামুদ্রিক নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ৪,৪১০ কেজি ওজনের CMS-03 উপগ্রহটি শ্রীহরিকোটা থেকে ভারতীয় সময় বিকেল ৫:২৬ মিনিটে ‘ভারতীয় রকেটের বাহুবলী‘ নামে পরিচিত শক্তিশালী LVM-৩ রকেটের সাহায্যে একটি জিও সিক্রোনাস ট্রান্সফার অরবিটে প্রবেশ করে। উৎক্ষেপণের মাত্র ১৬ মিনিটের মধ্যেই মহাকাশযানটি LVM3 থেকে পৃথক হয়ে যায়। এই উৎক্ষেপণ দেশীয় ভারী উপগ্রহ উৎক্ষেপণ এবং সমুদ্র যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে।

এই স্যাটেলাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি নৌসেনার কমিউনিকেশন হিসেবে কাজ করবে। পাশাপাশি অপারেশন সিঁদুর থেকে পাওয়া বিভিন্ন শিক্ষাকেও বাস্তবে প্রয়োগে সাহায্য করবে। LVM 3 রকেট ভারতের কাছে অন্যতম সেরা লঞ্চ ভেহিকেল। এটি ভারতের স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ISRO দ্বারা তৈরি । এর পুরো নাম হল লঞ্চ ভেহিকেল মার্ক থ্রি। অত্যন্ত ভারী কিছু জিনিসকে মহাকাশে পৌঁছে দেওয়ার কাজ করে এই রকেট। এমনকি চন্দ্রযান ৩‘কেও মহাকাশে পৌঁছে দেওয়ার কাজ করেছিল এই স্যাটেলাইট। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে যায় ভারত।

এবার পালা LVM3-M5-এর। ২৬ অক্টোবর এটিকে স্যাটেলাইট সহ অ্যাসেম্বল করা হয়েছে। তারপরে নিয়ে আসা হয় লঞ্চপ্যাডে। এখন চলছে পরীক্ষার আগের শেষ প্রস্তুতি। ২ নভেম্বর বিকেল ৫:২৬ মিনিটে শ্রী হরিকোটার সতীশ সাওয়ান থেকে উড়বে এই রকেট। গোটা বিষয়টি দেখা যাবে ইসরোর ইউটিউব চ্যানেলে।

CMS-03 এর সম্পূর্ণ নাম হল কমিউনিকেশন স্যাটেলাইট মিশন। এটি একটি মাল্টি ব্র্যান্ড কমিউনিকেশন স্যাটেলাইট । এটি নানা রকম রেডিও ওয়েভে কাজ করতে পারে । ওজন মোটামুটি ৪৪০০ কেজি। এটি ভারতের সবথেকে ভারী স্যাটেলাইট হতে চলেছে, যা জিও শীক্রোনাস ট্রান্সফার অরবিটে পৌঁছে দেওয়া হবে।

এটি মূলত একটি স্পেশাল কমিউনিকেশন স্যাটেলাইট যা ভারতীয় নেভির জন্য তৈরি করা হয়েছে। এই স্যাটেলাইটের মাধ্যমে জাহাজ, সাবমেরিন বা যুদ্ধজাহাজের মধ্যে দ্রুত সমন্বয় সাধন করা যাবে। এর ফলে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে শত্রুদের ওপর নজর রাখা অনেক বেশি সহজ হবে। তাই এই স্যাটেলাইটকে বলা হচ্ছে সমুদ্রের চোখ।

অপারেশন সিঁদুরের পর থেকে ভারত স্যাটেলাইট বানানোর কাজ দ্রুতগতিতে চালাচ্ছে। এই স্যাটেলাইট তারই অংশ। এটি তৈরি করতে কমপক্ষে ৩ বিলিয়ন ডলার খরচ হয়েছে। পরিশেষে বলা যায়, LVM-3-তে CMS-03-এর সফল উৎক্ষেপণ কেবল ভারী-উৎক্ষেপণ বাজারে ISRO-এর স্থানকে সুদৃঢ় করে না বরং বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসাগরীয় অঞ্চলে ভারতের কমান্ড ও যোগাযোগ ক্ষমতাকেও শক্তিশালী করে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন