রাজ্যের প্রতিটি বিধানসভায় ওয়াররুম, চালু ব্লকভিত্তিক হেল্পডেস্ক

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে শুধু হয়েছে এসআইআর-র মূল পর্বের কাজ। মঙ্গলবার সকাল থেকেই বিএলও-রা যাচ্ছেন ভোটারদের বাড়িতে বাড়িতে। পাশাপাশি রয়েছে তৃণমূলের এসআইআর সহায়তা শিবিরও। প্রতিটি বিধানসভায় একাধিক ওয়াররুম খোলা হয়েছে। এখানে বিধায়ক ও সাংসদরাও থাকবেন। শহর থেকে জেলা সর্বত্র সহায়তা শিবির খুলেছে তৃণমূল-সিপিএম। নিজের নিজের এলাকায় ক্যাম্প ও হেল্পডেস্ক খোলা হয়েছে। কোনও সমস্যা হলে সেখানে গেলেই সাহায্য মিলবে বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে। এসআইআর-র প্রতিবাদে মঙ্গলবারই পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

একটিও বৈধ ভোটও বাদ যাবে না। এমনই কথা বলতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মানুষকে আতঙ্কিত না হওয়ার কথাও বলা হয়েছে। মানুষের প্রয়োজনে তাঁরা রাস্তায় নামার ডাকও দিয়েছেন। মন্ত্রী থেকে দলীয় কর্মীদের সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। কারণ এসআইআর ও এনআরসি আতঙ্কে ইতিমধ্যেই রাজ্যে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে মানুষের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। সেই কারণে জেলায় জেলায় এমনকি শহরেও তৃণমূলের পক্ষ থেকে সহায়তা শিবির খোলা হয়েছে। সেখানে হাজির রয়েছেন স্থানীয় কর্মীরা। তাঁরাই সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। কোনও সমস্যা হলে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করার আবেদন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, এই ওয়াররুমে সমস্ত তথ্য এসে পৌঁছবে। এখানে বিধায়ক, সাংসদদের হাজির থাকার কথা বলা হয়েছে। বিএলও দের সঙ্গে যাঁরা হাজির থাকছেন, তাঁদের মারফত সব তথ্যই এই ওয়াররুমে এসে পৌঁছবে। সাধারণ মানুষের কোনও সমস্যা যাতে না হয়, সেদিকে কড়া নজর রাখছে প্রশাসন। শহর কলকাতা সহ বারাসত, নদিয়া, বীরভূম, সর্বত্রই বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বিএলওরা। সঙ্গে রয়েছেন বুথ লেভেল এজেন্টরা। ব্লকে ব্লকে হাজির রয়েছেন কর্মী সমর্থকরা। মানুষ যাতে ভয় না পান, আতঙ্কিত না হন, সেদিকে নজর রাখা হয়েছে। তৃণমূলের পাশাপাশি সহায়তা কেন্দ্র খুলেছে বামেরাও। তাঁদের কর্মী সমর্থকরাও মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন। এসআইআর নিয়ে মানুষের যাতে সমস্যা না হয়, সেদিকে নজর রাখা হয়েছে।

এনুমারেশন ফর্মে কিছু বুঝতে না পারলে বিএলওদের পাশাপাশি সহায়তা কেন্দ্রের কথআও বলা হয়েছে। সাধারণ মানুষের মধ্যেও যাতে কোনও অহেতুক আতঙ্ক সৃষ্টি না হয়, তার জন্য কোনও তাড়াহুড়ো না করে ধীরেসুস্থে প্রথম দিনের কাজ শুরু করা হয়েছে। শহর কলকাতা সহ বারাসত, নদিয়া, বীরভূম, সর্বত্রই বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বিএলওরা। সঙ্গে রয়েছেন বুথ লেভেল এজেন্টরা। ব্লকে ব্লকে হাজির রয়েছেন কর্মী সমর্থকরা। মানুষ যাতে ভয় না পান, আতঙ্কিত না হন, সেদিকে নজর রাখা হয়েছে। তৃণমূলের পাশাপাশি সহায়তা কেন্দ্র খুলেছে বামেরাও। তাঁদের কর্মী সমর্থকরাও মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন। এসআইআর নিয়ে মানুষের যাতে সমস্যা না হয়, সেদিকে নজর রাখা হয়েছে।

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই