জমি বিরোধ নিয়ে সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ, গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী কৃষক

Share:

নিজস্ব প্রতিনিধি: কৃষিজ পণ্যের উপযুক্ত দাম না পাওয়ার অভিযোগ রয়েছে বহু দিন থেকেই। কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে বাড়ে বাড়ে বলা হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেই বারবার দাবি করেছে কৃষক সংগঠনগুলি। এই আবহেই বুধবার কর্ণাটকের মান্ড্যায় এক কৃষক নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। জমি বিরোধ নিয়ে সরকারের দীর্ঘদিনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তিনি আত্মহত্যা করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার মান্ড্যা জেলা প্রশাসন অফিসের বাইরে মাঞ্জেগৌড়া নামে ওই কৃষক নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। প্রত্যক্ষদর্শীরা এবং পুলিশ দ্রুত আগুন নেভান এবং মাঞ্জেগৌড়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হয়নি শেষ রক্ষা। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। এই মৃত্যুর পিছনে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মাঞ্জেগৌড়া মৃত্যুর আগে জানয়েছিলেন, তাঁর খামারটি একটি বনের সংলগ্ন ছিল এবং রাজ্য বন বিভাগ জমির মালিকানা দাবি করে আসছিল। সরকার তাঁর জমিতে তাঁকে চাষাবাদ করতে বাধা দিচ্ছিল এবং ক্ষতিপূরণ দিচ্ছিল না বলেই অভিযোগ করেন।

জেলা প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, মাঞ্জেগৌড়া ১৮ অক্টোবর তহসিলদারের কাছে একটি আবেদন জমা দিয়েছিলেন, যেখানে তিনি জানান যে তিনি ব্যাংক ঋণ নিয়েছেন। সেখান তিনি বনভূমি দখল এবং তিনজন স্থানীয় ব্যক্তির দ্বারা হয়রানির অভিযোগের কথাও উল্লেখ করেছিলেন। এত আবেদনের পরেও সরকারের নিষ্ক্রিয়তার কারণে, মাঞ্জেগৌড়া নিজের গায়ে পেট্রোল ঢেলে জেলা প্রশাসনের অফিসের বাইরে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। মান্ড্যের ডেপুটি কমিশনার বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। কর্ণাটকের বনমন্ত্রী ঈশ্বর খান্দ্রে ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গেই তিনি তদন্ত সম্পর্কে রিপোর্ট চেয়েছেন।

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক