প্রতিদিন 2.5GB ডেটা, ৩০ দিনের ভ্যালিডিটি, তাও মাত্র ২২৫ টাকায় সাথে ফ্রি আনলিমিটেড কল! দিচ্ছে কে?

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি BSNL (ভারত সঞ্চার নিগম লিমিটেড) যেন সম্পূর্ণ অন্য মেজাজে! সারা দেশে 4G নেটওয়ার্ক চালু করার পর এই সরকারি টেলিকম সংস্থা একের পর এক বিস্ফোরক অফার এবং কম-দামি প্ল্যান এনে বাজারে রীতিমতো প্রতিযোগিতার সৃষ্টি করছে। সম্প্রতি, মাত্র ৩৪৩ টাকায় ৫০ দিনের ভ্যালিডিটির একটি প্ল্যান আনার পর, BSNL এবার নিয়ে এল আরও একটি নতুন এবং সাশ্রয়ী মোবাইল রিচার্জ প্ল্যান।

মাত্র ২২৫ টাকায় এক মাসের পুরো সুবিধা!

এই নতুন প্ল্যানটির দাম রাখা হয়েছে মাত্র ২২৫ টাকা এবং এই ২২৫ টাকার রিচার্জে গ্রাহকরা পাচ্ছেন পুরো এক মাসের (অর্থাৎ ৩০ দিন) জন্য কলিং, SMS এবং ইন্টারনেট ডেটার সুবিধা।

ভ্যালিডিটির চমক!

যেখানে Jio, Airtel এবং Vi -এর মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলি এক মাসের নামে স্রেফ ২৮ দিনের ভ্যালিডিটি দিয়ে থাকে, সেখানে BSNL এই প্ল্যানে ৩০ দিনের ভ্যালিডিটি দিচ্ছে। এটি গ্রাহকদের জন্য এক বিশাল সুবিধা। যদি পুরো এক বছরের হিসাব করা হয়, তাহলে BSNL গ্রাহকরা বেসরকারি সংস্থাগুলির তুলনায় প্রায় ২৪ দিনের অতিরিক্ত ভ্যালিডিটি পাচ্ছেন!

প্রতিদিন 2.5GB 4G ডেটা!

দীর্ঘ ভ্যালিডিটির পাশাপাশি এই প্ল্যানটি প্রচুর ইন্টারনেট ডেটাও দিচ্ছে। এই প্ল্যানে প্রতিদিন 2.5GB ডেটা প্রদান করছে।

  • দৈনিক ডেটা: 5GB প্রতি দিন
  • মোট ডেটা: 5GB x ৩০ দিন = 75GB ডেটা

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ডেটা হবে 4G ডেটা। যদি আপনার এলাকায় Airtel বা Jio 5G ইন্টারনেটের গতি কম থাকে, তাহলে BSNL-এর 4G গতির ইন্টারনেট ব্যবহার করা মোটেও খারাপ বিকল্প হবে না।

আনলিমিটেড কল ও SMS!

দীর্ঘ ভ্যালিডিটি এবং 2.5GB ডেটার পাশাপাশি BSNL এই প্ল্যানে তাদের গ্রাহকদের ফ্রি আনলিমিটেড কলিং সুবিধা দিচ্ছে।

  • কলিং: যেকোনো নেটওয়ার্ক বা টেলিকম অপারেটরের নম্বরে এই ভয়েস কলিং সম্পূর্ণ ফ্রি থাকবে।
  • SMS: BSNL-এর ২২৫ টাকার এই প্ল্যানটিতে প্রতিদিন ১০০ SMS-এর সুবিধা দেওয়া হচ্ছে, যা দেশের যেকোনো রাজ্যে ফ্রি ব্যবহার করা যাবে।

প্রসঙ্গত, সারা ভারতে BSNL 4G পরিষেবা পুরোদমে চালু হয়েছে এবং এখন প্রতিটি গ্রাম ও ছোট শহরেও 4G সার্ভিস উপভোগ করা যাচ্ছে। গ্রাহকদের পক্ষ থেকে নেটওয়ার্ক সমস্যার অভিযোগ মেটাতে BSNL ৯২,৬০০টিরও বেশি নতুন মোবাইল টাওয়ার চালু করেছে।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা