যুগান্তকারী পদক্ষেপ ফেডারেশনের, ভারতীয় দলে যোগ দিতে চলেছেন দুই ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন যুগের সূচনা ভারতীয় ফুটবলে । ১৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ভারতের এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের আগে ফেডারেশনের যুগান্তকারী পদক্ষেপ।  আসন্ন এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে ভারতীয় শিবিরে যোগ দিতে চলেছেন দুই ফুটবলার  রায়ান উইলিয়ামস্ ও অবনীত ভারতী। রায়ান উইলিয়ামস্ ভারতীয় বংশোদ্ভূত ফরওয়ার্ড। তাঁর মা ভারতীয়।

জানা গিয়েছে, রায়ান উইলিয়ামস্ অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেছেন। বেঙ্গালুরু এফসি-র হয়ে  জন্য তিনি ভারতীয় ফুটবলে বেশ পরিচিত মুখ। তাঁর মা ভারতীয় হওয়ার কারণে তিনি ভারতের পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন।  ৩২ বছর বয়সী এই উইঙ্গার ২০১৯ সালে অস্ট্রেলিয়ার হয়ে মাত্র একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ  খেলেছেন।  সম্প্রতি  ভারতের পাসপোর্ট হাতে পেয়েছেন তিনি। তাই  ফিফার ছাড়পত্র   এলেই তিনি ভারতের হয়ে খেলতে পারবেন। অন্যদিকে

অবনীত ভারতীর  বাবা ভারতীয় দূতাবাসের কর্মী। তাই তিনি পরিবারের সঙ্গে বেশিভাগ সময়  বিদেশেই কাটিয়েছেন। ২৭ বছর বয়সী এই সেন্টার ব্যাকের জন্ম নেপালে। ফুটবল শিখেছেন সিঙ্গাপুরে, তবে তিনি ভারতেরই নাগরিক। স্পেনের বিখ্যাত ক্লাব রিয়াল ভালাদোলিদের যুব দল থেকে উঠে এসেছেন। তিনি বিদেশী ক্লাবেই বেশী খেলেছেন। ২০১৯-২০ মরসুমে অবনীত কিছুদিনের জন্য কেরল ব্লাস্টার্সে এলেও থিতু হতে পারেননি। তারপর তিনি চেক প্রজাতন্ত্রের এফকে ভ্যান্সডর্ফে যোগ দেন। বর্তমানে সেই ক্লাব থেকেই লোনে তিনি বলিভিয়ার প্রথমসারির ক্লাব এবিবি তথা অ্যাকাডেমিয়া দেল বালোমপি বলিভিয়ানোতে খেলছেন। এবার এটাই দেখার অপেক্ষা যে,  রায়ান উইলিয়ামস্ ও অবনীত ভারতী ভারতীয় দলের ভাগ্য পরিবর্তন করতে পারে কিনা।

দলে থাকছেন কারা…

 গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, হৃতিক তিওয়ারি, সাহিল।

ডিফেন্ডার: আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হামিংথানমাউইয়া রালটে, মুহম্মদ উভাইস, প্রমবীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিংগান।

মিডফিল্ডার: আশিক কুরুনিয়ন, ব্রাইসন ফার্নান্দেজ, লালরেমটলুয়াঙ্গা ফানাই, ম্যাকার্টন লুইস নিকসন, মহেশ সিং নাওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম।

ফরোয়ার্ড: ইরফান ইয়ান ওয়াদ, লালিয়ানজুয়ালা ছাংতে, মহম্মদ সানান, রহিম আলি, বিক্রম প্রতাপ সিং।

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

হাড়হিম কাণ্ড! প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তির ধড়-মুণ্ড আলাদা করার চেষ্টা

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

সই কাণ্ডে মমতার কালীঘাটের বাড়ি ঘিরে ধরল কেন্দ্রীয় বাহিনী

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর

বাড়ি ফেরার অপেক্ষায় হাকিমপুর চেকপোস্টে ৩৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ