Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফিফা আনছে ‘শান্তি পুরস্কার’, ইচ্ছা পূরণ হতে চলেছে ট্রাম্পের?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বছর ঘুরলেই শুরু হবে ফিফা বিশ্বকাপ। এখন থেকেই ফুটবলপ্রেমীদের মধ্যে চড়ছে উন্মাদনার পারদ। এই আবহেই সামনে এসেছে বড় খবর। ‘ফিফা পিস প্রাইজ’ বা ‘ফিফা শান্তি পুরস্কার’ নামে একটি নতুন পুরস্কার চালু করতে চলেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আগামী ৫ ডিসেম্বর ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে প্রথমবার এই পুরস্কার দেবে। এই খবর সামনে আসার পরই চর্চা শুরু হয়েছে যে এবার কি তাহলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাবেন এই শান্তি পুরস্কার? কারণ একাধিক দেশের যুদ্ধ থামিয়েছেন এই কথা উল্লেখ করে বারবার নোবেল শান্তি পুরস্কার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

শান্তিতে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হবে এই পুরস্কার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাই ট্রাম্পকে এই পুরস্কার দেওয়া হবে কিনা এই নিয়ে প্রশ্ন করা হলে ফিফা সভাপতি কোনও ইঙ্গিত না দিয়েই জানান, সময়ে সকলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই প্রসঙ্গে বলা ভালো, ট্রাম্প নোবেল শান্তি পুরষ্কার না পাওয়ার বিষয়ে অভিযোগ করেছেন, তাই তিনি একটি নতুন এবং একই নামের সম্মাননা পাওয়ার জন্য অভ্যন্তরীণ পথ খুঁজে বের করছেন বলে মনে করছেন অনেকেই। ঠিক এই কারণে আগামী মাসে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা, ফিফা কর্তৃক এই পুরস্কার ট্রাম্পকে দেওয়া হতে পারে বলে মতামত প্রকাশ করেছেন অনেকেই।

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, "যারা শান্তির জন্য ব্যতিক্রমী এবং অসাধারণ পদক্ষেপ নিয়েছেন এবং এর মাধ্যমে বিশ্বজুড়ে মানুষকে একত্রিত করেছেন তাদের পুরস্কৃত করার জন্য এই পুরষ্কার দেওয়া হয়েছে।"  ফিফা জানিয়েছে, পুরস্কারটি  চলতি বছর ইনফান্তিনো প্রদান করবেন। তারপর প্রতিবছর ‘বিশ্বজুড়ে ভক্তদের পক্ষ থেকে’ দেওয়া হবে। নোবেল পুরস্কার প্রাপক হিসেবে  ট্রাম্পের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার ঠিক এক মাস পর ফিফার নতুন পুরস্কারের ঘোষণা করল। বিশেষ করে ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি চুক্তি নিশ্চিত করার ক্ষেত্রে তার ভূমিকার জন্য তার সমর্থকরা প্রায়শই দাবি করে আসছেন যে তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। ভেনিজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং বলেন,ভেনিজুয়েলার একজন রাজনীতিবিদকে পুরস্কার প্রদানের পর নোবেল পুরস্কার কমিটি "প্রমাণ করেছে যে তারা শান্তির চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দেয়"।   

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি