ধ্বংস হয়ে যাচ্ছিল কেরিয়ার, কীভাবে চেতেশ্বর পূজারার ক্রিকেট জীবন বাঁচিয়েছিলেন শাহরুখ?

চেতেশ্বর ২০০৯ সালে গুরুতর চোট পেয়েছিলেন। তখন পূজারার বয়স ছিল মাত্র ২১ বছর। এবং তিনি সবেমাত্র কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলের জন্য নির্বাচিত হয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: চেতেশ্বর পূজারা, টিম ইন্ডিয়ার একজন অভিজ্ঞ ব্যাটসম্যান, যদিও সম্প্রতি তিনি ক্রিকেটের তিন ফরম্যাট থেকেই অবসর ঘোষণা করেছেন। যা ভারতীয় দলের জন্যে বড় ধাক্কা ছিল। কেননা ৩৭ বছর বয়সী চেতেশ্বর পূজারা ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান ছিলেন। ভারতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে তিনি এমন কিছু ইনিংস খেলেছেন যা চিরকাল ভক্তদের মনে গেঁথে থাকবে। তাই তাঁর অবসরের সিদ্ধান্ত ভক্তদের মনেও ধাক্কা দিয়েছে। তবে তিনি কেরিয়ারে অনেক উত্থান-পতন দেখেছেন। একাধিক আঘাতে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। কিন্তু তিনি ভেঙে পড়েননি, উঠে দাঁড়িয়েছেন। সুস্থ হয়ে মাঠে ফিরেছেন। চেতেশ্বর পূজারার স্ত্রী পূজা পূজারা তাঁর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘দ্য ডায়েরি অফ আ ক্রিকেটার্স ওয়াইফ’ বইয়ে তাঁর স্বামীর বর্নাঢ্য কেরিয়ারের বর্ণনা দিয়েছেন।

যেখানে লেখা রয়েছে, চেতেশ্বর ২০০৯ সালে গুরুতর চোট পেয়েছিলেন। তখন পূজারার বয়স ছিল মাত্র ২১ বছর। এবং তিনি সবেমাত্র কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলের জন্য নির্বাচিত হয়েছিলেন। সেই সময় সবাই ভেবেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) চেতেশ্বর পূজারার শুরুটা দুর্দান্ত হবে। তবে, একটি অনুশীলন ম্যাচে ক্যাচ নেওয়ার সময় তার হাঁটুতে গুরুতর আঘাত লাগে, যার ফলে তার এসিএল (অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট) ছিঁড়ে যায়। পূজারা তখন কেকেআরের হয়ে একটিও ম্যাচ খেলেননি। এই আঘাত তাঁর কেরিয়ার ধ্বংস করার জন্যে যথেষ্ঠ ছিল। ওই আঘাতের জন্যে তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন ছিল। তাই চোটের পরপরই, কেকেআর ব্যবস্থাপনা এবং দলের সহ-মালিক শাহরুখ খান চেতেশ্বর পূজারার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। কেননা পুজারার সেই সময় আর্থিক অবস্থা অতটাও স্বচ্ছল ছিল না। তখন কেকেআর কেবল তাঁর অস্ত্রোপচারের সম্পূর্ণ খরচ বহন করেনি বরং তাঁকে সর্বোত্তম চিকিৎসা সেবা প্রদান করেছিল। কেকেআর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে পূজারার চিকিৎসার ব্যবস্থা করেছিল, যেখানে ক্রীড়া আঘাত বিশেষজ্ঞরা উপলব্ধ ছিলেন।

তবে তখন চেতেশ্বর পূজারার বাবা ছেলেকে বিদেশ পাঠাতে চাননি। কারণ তার পাসপোর্ট ছিল না এবং তাই তিনি রাজকোটে ছেলের চিকিৎসা করাতে চেয়েছিলেন। তবে, শাহরুখ খান ব্যক্তিগতভাবে পূজারার বাবাকে আশ্বস্ত করেছিলেন যে, তার ছেলে ভারতীয় দলের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সর্বোত্তম চিকিৎসার যোগ্য। এমনকী শাহরুখ খান বিশ্বাস বাড়ানোর জন্যে রাজকোট থেকে পূজারার পরিবারের একজন সদস্য বা ডাক্তারকে দক্ষিণ আফ্রিকায় পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন। যাতে পূজারা বিচ্ছিন্ন বোধ না করেন। এর কয়েকদিনের মধ্যে চেতেশ্বরের পাসপোর্ট এবং ভিসার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং চেতেশ্বর পূজারার সফল অস্ত্রোপচার হয়। এরপর তিনি ব্যাপক পুনর্বাসনের মধ্য দিয়ে যান এবং ভারতীয় দলে জায়গা পান। যদিও পূজারার আইপিএল কেরিয়ার বেশিদিন স্থায়ী হয়নি, তবুও তিনি ঐতিহাসিক এবং ম্যাচজয়ী টেস্ট ইনিংস খেলে ভারতীয় দলের একজন স্তম্ভ হয়ে উঠেছেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল