Loading live market data...
Loading active stocks...
Connecting...

এবার এক বাসেই পৌঁছে যান ডুয়ার্স, জেনে নিন ভাড়া ও সময়সূচি

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার কলকাতা থেকে এক বাসে পৌঁছানো যাবে লাটাগুড়ি। আসলে শীতকালে বহু পর্যটক উত্তরমুখী হন। বেশিরভাগ মানুষই পছন্দ করেন ট্রেন জার্নিকে। কিন্তু এখন তো ট্রেনের টিকিট পাওয়ারও সমস্যা। তবে এবার ডুয়ার্স যাওয়ার জন্য আর ট্রেনের উপর ভরসা করতে হবে না। পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে চালু হলো বাস।

জানা গিয়েছে, প্রতিদিন বিকেলে জয়গাঁ থেকে মাদারিহাট, বীরপাড়া রুট হয়ে চালশা, লাটাগুড়ি, ময়নাগুড়ি, শিলিগুড়ি সড়ক পথে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে বাসটি। একইভাবে সন্ধ্যায় ধর্মতলা থেকে লাটাগুড়ি হয়ে পৌঁছাবে জয়গাঁ। রবিবার অর্থাৎ আজ ৯ই নভেম্বর থেকেই বাসটি চালু হতে চলেছে। পর্যটন ব্যবসায়ীদের একাংশ জানাচ্ছেন এই বাস চালু হলে লাটাগুড়ি থেকে কলকাতা আসার দারুণ সুযোগ পাবেন পর্যটকরা । আর পর্যটক সংখ্যা বাড়লে ব্যবসার উপরেও তার প্রভাব পড়বে। বাসটি জয়গাঁ থেকে বিকেলে ছাড়বে বিকেল সাড়ে চারটের দিকে। কলকাতা থেকে ছাড়বে সন্ধ্যা সাড়ে ছটায়।

দীর্ঘ সময় ধরেই পর্যটন মহলের দাবী ছিল ডুয়ার্সের সঙ্গে কলকাতার সড়কপথে সরাসরি যোগাযোগ। অনেক ক্ষেত্রে দেখা যেত ট্রেনের টিকিট না পেয়ে বহুজন পরিকল্পনা বাতিল করতেন। এবার সেই সমস্যার সমাধান হল বাসের মাধ্যমে। মাথা পিছু বাস ভাড়া ধার্য করা হয়েছে ১৫০০ টাকা। রাতে খাবারের ব্যবস্থাও রয়েছে জার্নির সঙ্গেই। একইসঙ্গে বাসের মধ্যে থাকছে বায়ো টয়লেট। লাটাগুড়ি রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দিব্যেন্দু দেব বলেছেন, “পর্যটন মহলের বহুদিনের দাবি ছিল দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি ঘটানো। আশা করি এই নতুন উদ্যোগে পর্যটকরা উপকৃত হবেন।”

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

রাজ্যে গোলমালকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা

প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর! পিছিয়ে গেল ‘স্পিরিট’-এর মুক্তি

শুটিংয়ের ফাঁকেই হাসপাতালে অক্ষয় কুমার, চোখে অপারেশন হল নায়কের

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কার্তিক মহারাজের নাম প্রস্তাব করলেন সাধু সন্ন্যাসীদের একাংশ

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী