পক্ষপাতের অভিযোগ ওঠায় পদত্যাগ বিবিসির মহাপরিচালক ও নিউজ সিইও’র

Share:

 নিজস্ব প্রতিনিধি: ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বিবিসির নিউজ সিইও ডেবোরাহ টারনেস পদত্যাগ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণ উপস্থাপনার সময় দর্শকদের বিভ্রান্ত করার অভিযোগ উঠেছিল তাঁদের বিরুদ্ধে। সেই সঙ্গে শুরু থেকেই গাজা এবং তৃতীয় লিঙ্গের মানুশের অধিকারের মতো বিভিন্ন বিষয় সংবাদ পরিবেশনে নানা বিতর্ক ও পক্ষপাতের অভিযোগ থাকায় পদত্যাগ করেছেন বিবিসির দুই শীর্ষকর্তা।

প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্যকে যেভাবে সম্পাদনা করা হয়েছিল সেজন্য বিবিসি ক্ষমা চাওয়ার প্রস্তুতি নিয়েছে। তারই পদক্ষেপ হিসেবে রবিবার ৯ নভেম্বর এই দুই কর্তার পদত্যাগ। সোমবার টেলিগ্রাফে ফাঁস হওয়া অভ্যন্তরীণ বিবিসি মেমোর বিস্তারিত প্রকাশ করে বলা হয়েছে, প্যানোরামা কর্মসূচিটি মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের দুটি অংশ একসঙ্গে সম্পাদনা করে এমন ভাবে উপস্থাপিত করা হয়েছিল যে মনে হয় তিনি ২০২১ সালে জানুয়ারিতে ক্যাপিটাল হিলে হওয়া দাঙ্গাতে সরাসরি উস্কানি দিয়েছিলেন।

টিম ডেভি এক বিবৃতিতে বলেছেন কিছু ভুল হয়েছে এবং ডিরেক্টর জেনারেল হিসেবে শেষ পর্যন্ত এর দায় আমাকেই নিতে হবে। রবিবার প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বিবিসিকে বামপন্থী প্রোপাগান্ডা মেশিন বলে সম্বোধন করে বলেছেন ডোনাল্ড ট্রাম্পের ভাষণ বিকৃতভাবে প্রচার করে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়িয়েছে ব্রিটিশ সম্প্রচার মাধ্যম বিবিসি।

২০২১ সালের ক্যাপিটাল হিল হামলার দিন ট্রাম্পের বক্তব্য নিয়ে বিবিসির তৈরি একটি প্রতিবেদন সম্পাদনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ওঠে। ভিডিওটিতে ট্রাম্পকে সমর্থকদের উদ্দেশ্যে বলতে শোনা যায়। টেলিগ্রাফ বলছে ট্রাম্পের দুই বক্তব্যের মধ্যে ৫৪ মিনিটের ব্যবধান ছিল, কিন্তু ভিডিওতে সেই বক্তব্য একত্র করে দেখানো হয়।

বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও নিউজ সিইও ডেবোরাহ টারনেসের পদত্যাগের পরেও সংবাদ মাধ্যমটিকে ছেড়ে কথা বলেননি ক্যারোলিন লেভিট।  তিনি X হ্যান্ডেলে এ নিয়ে লিখতে গিয়ে  ট্রাম্প গোজ টু ওয়ার উইথ ফেক নিউজশিরোনামে টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদনটির স্ক্রিনশটে তুলে দিয়েছিলেন।

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন সকলে

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

বেবি বাম্প নিয়ে মুম্বই বিমানবন্দরে দীপিকা, ক্যামেরা দেখেই লজ্জা পেলেন নায়িকা

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি

বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

কাছের প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন ‘তারক মেহতা…’র বাঘা

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য