পাকিস্তানি বোলার নাসিম শাহের বাড়িতে দুষ্কৃতী হামলা, চলল গুলি

Share:

নিজস্ব প্রতিনিধি: রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কা পাকিস্তানের মধ্যে খেলা শুরু হতে অল্প সময় বাকি। দুই দেশের লোকই এখন তাই উত্তেজনায় ফুটছে। এর মধ্যেই মড় খবর। পাকিস্তানের ফাস্ট বোলার নাসিম শাহের বাড়িতে হল হামলা। অজ্ঞাতনামা দুষ্কৃতীরা এই হামলা করেছে।

সোমবার ১০ই নভেম্বর সকালের দিকে লোহারদির জেলায় নাসিমের বাড়িতে লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি ছোঁড়ে। এরপর আর দাঁড়ায়নি তারা, তৎক্ষণাৎ চম্পট দেয়। তবে এই ঘটনায় পাকিস্তান ড্রেসিংরুমে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ। নাসিমের বাড়ির গেট লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুঁড়ে পালিয়ে যায়।

পুলিশ এই ব্যাপারে তদন্ত শুরু করেছে। হামলার সময় নাসিমের পরিবারের কেউ বাড়িতে ছিলেন কিনা তা জানা যায়নি, তবে পাকিস্তানের অন্যতম শীর্ষস্থানীয় গণমাধ্যম জানিয়েছে নাসিমের বাবা এক পুলিশ কর্মীর সঙ্গে দেখা করেছেন। ওই আধিকারিককে গ্রেফতার করে দ্রুত বিচারের ব্যাপারে তাঁকে আশ্বস্ত করেছেন বলে জানা গিয়েছে।

এই ঘটনায় নাসিম শাহের সিরিজ পরিকল্পনা কিংবা সূচিতে কোনও প্রভাব ফেলেনি। পাকিস্তান দলের অন্যতম ফাস্ট বোলার তিনি। তাই তাঁর উপর ভরসা অনেক দেশের। সেই জন্য ফাস্ট বোলার দলের সঙ্গে রয়েছেন। তিনি পুরো সিরিজে অংশও নেবেন।

পাকিস্তান ও শ্রীলঙ্কা আজ মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে অংশ নেবে। এরপর দুই দল জিম্বাবোয়ের সঙ্গে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে । দুটি স্কোয়াডেই রয়েছেন নাসিম শাহ। প্রসঙ্গত, ভারতের লাল কেল্লার কাছে সোমবার সন্ধ্যায় এক বিস্ফোরণ হয়। তাতে জৈশ যোগ থাকার সন্দেহ করছেন গোয়েন্দা কর্তারা। তার মধ্যেই পাক ফাস্ট বোলারের বাড়িতে হামলা প্রশ্ন তুলছে নিজের দেশেই কি নিরাপদ পাক জনগণ? উত্তর মেলা বড় কঠিন।

ওইয়ারজাবালের জোড়া গোলে অস্ট্রিয়াকে গুঁড়িয়ে শেষ ষোলোয় স্পেন

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর