Loading live market data...
Loading active stocks...
Connecting...

শীতের রাতে ডিনারে পাতে রাখুন ধনেপাতা-কাঁচালঙ্কা দিয়ে তৈরি সুস্বাদু এই চিকেনের পদ

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতকাল এল মানেই রান্না ঘরে থাকবে ধনেপাতার মেলা। এই ধনেপাতা দিয়ে তৈরি হয় নানা রেসিপি। শীতে ধনিয়া চিকেন তো অনেক খেয়েছেন এবার তার সঙ্গে কাঁচালঙ্কা যোগ করে এক চুটকিতে করে ফেলুন স্বাদবদল। ধনেপাতা আর কাঁচালঙ্কা দিয়ে রাতের ডিনারের জন্য রেঁধে ফেলুন নতুন একটি পদ। গরম ভাত কিংবা আটার রুটি দিয়ে এই পদ একেবারে জমে যাবে। কী ভাবে বানাবেন রইল তারই রেসিপি।

উপকরণ

  ৫০০ গ্রাম মুরগির মাংস

ছোট এলাচ (২টি)

দারচিনি (১ ইঞ্চি)

পেঁয়াজ কুঁচি (১ কাপ)

আদা বাটা (১ টেবিব চামচ)

রসুন বাটা (২ টেবিল চামচ)

ধনেপাতা বাটা (২ টেবিল চামচ)

কাঁচালঙ্কা (২-৩টি)

লেবুর রস (২ টেবিল চামচ)

চিনি (আধ চা চামচ)

কাঁচালঙ্কা বাটা (২ টেবিল চামচ)

সর্ষের তেল (৩ টেবিল চামচ)

নুন

পদ্ধতি

প্রথমে মুরগির মাংস ভালো করে ধুয়ে জল ঝরতে দিন। এবার একটি পাত্রে মাংস ম্যারিনেটের জন্য  নুন, অল্প চিনি, কাঁচালঙ্কা বাটা, লেবুর রস, এক টেবিল চামচ সর্ষের তেল দিন। ম্যারিনেট করে  রেখে দিন বেশকিছুক্ষণ। এরপর কড়াইতে তেল গরম করে, তাতে ছোট এলাচ আর দারচিনি ফোড়ন হিসেবে দিন।  সুন্দর গন্ধ বের হলে কড়াইতে দিন পেঁয়াজ কুচি। লাল হয়ে এলে তাতে যোগ করুন  আদা এবং রসুন বাটা। মশলা কষানো হয়ে গেলে কড়াইতে দিন ম্যারিনেট করা মাংসীয় মাংস সেদ্ধ হওয়ার একটু আগে কাঁচালঙ্কা এবং ধনেপাতা বাটা দিয়ে কষাতে থাকুন। এই সময়ে জল দেবেন না। যদি প্রয়োজন হয় হালকা গরম জল যোগ করুন এতে টেস্ট ভালো হবে। মাংস সেদ্ধ হয়ে  এলে ও মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করলে গ্যাস বন্ধ করে একটু লেবুর রস ছড়িয়ে দিন। রাতে  গরম ভাত কিংবা রুটির সঙ্গে  এই পদটি পরিবেশন করুন।

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?