বিহারে এনডিএ’র বিপুল জয়ের গোপন রহস্য ফাঁস করলেন মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিহার বিধানসভা ভোটে প্রত্যাশার চেয়েও ভাল করেছে এনডিএ জোট। বলা যেতে পারে জনসুনামিতে ভেসেই ফের পাঁচ বছরের জন্য পাটলিপুত্রের কুর্সিতে আসীন হয়েছে। আর ওই বিপুল জয়ের পিছনে কি গোপন রহস্য রয়েছে, তা জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিহারে এনডিএ’র বিপুল জয় উদযাপন উপলক্ষে রাজধানীতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কেন্দ্রীয স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সভাপতি জেপি নাড্ডা-সহ পদ্ম শিবিরের শীর্ষ নেতারা হাজির ছিলেন। দেহাতিদের কায়দায় গামছা নাড়িয়ে দলের কর্মী-সমর্থকদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। ভাষণে তিনি বলেন, ‘বিহারে বিরাট জয় পেয়েছে এনডিএ জোট। মানুষের বিশ্বাস অটুট রয়েছে এনডিএ’র প্রতি। যারা তুষ্টিকরণের রাজনীতিতে বিশ্বাস করে তাঁরা এম-ওয়াই ফর্মূলা (মুসলিম ও যাদব) আঁকড়ে ধরেছিল। আর আজকের জয় নতুন এম ওয়াই ফর্মূলার জন্ম দিয়েছে।  ‘এম’ মানে মহিলা এবং ‘ওয়াই’ মানে যুব সমাজ।’

বিহারে বিধানসভা ভোটে কার্যত ভূমিশয্যা নিয়েছে লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল ও কংগ্রেস। গতবারের তুলনায় দুই দলের আসন সংখ্যা এক তৃতীয়াংশে নেমে এসেছে। মওকা পেয়ে দুই দলের নেতাদের কাঁটা গায়ে নুন ছিটিয়েছেন প্রধানমন্ত্রী। লালুর জমানাকে বিঁধে বলেছেন, ‘এক সময়ে বিহারে ভোটকেন্দ্রে প্রকাশ্যে হিংসা হত। আগে বহু জায়গায় পুনর্নির্বাচন হত।  আগে বিহারে মাওবাদী রাজও ছিল। নকশাল এলাকায় তিনটের পর আর ভোট করা যেত না। কিন্তু জঙ্গলরাজ সরতেই বিহার স্বাভাবিক হয়েছে। এ বার বিহারের ভোটে কোনও হিংসা হয়নি।’ কংগ্রেসকে কটাক্ষ করে মোদি বলেন, ‘বিহারের ভোটে আমাদের যত জন জিতেছেন, গত ছ’টা বিধানসভা মিলিয়েও কংগ্রেসের এত জন জিততে পারেননি। ’

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি