মহারাজা’কে কিনে নিতে দিল্লিতে বৈঠকে টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের

টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখর বৃহস্পতিবার সকালে দিল্লি পৌঁছন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছে ভারত।

এয়ার ইন্ডিয়ার মালিকানা ফিরে পেতে চলেছে টাটা গোষ্ঠী। বিশেষ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখর বৃহস্পতিবার সকালে দিল্লি পৌঁছে গিয়েছেন। কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রকের এক পদস্থকর্তা জানিয়েছেন, ‘এন চন্দ্রশেখর বৃহস্পতিবার সকালে দিল্লি পৌঁছে মন্ত্রকের পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।’সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, টানা সনসের চেয়ারম্যান রতন টাটা বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকে আনুষ্ঠানিকভাবে মালিকানা হস্তান্তরের খবর ঘোষণা করা হবে।জানা গিয়েছে, মালিকানা বদলের পর বিমান পরিষেবার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন হতে পারে।

এই রাষ্ট্রায়াত্ত্ব বিমান সংস্থা হস্তান্তরের বিষয়ে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে গিয়েছে মোদি সরকার। মোদি সরকারের এই ফন্দির খবর ফাঁস হতেই নানা প্রান্ত থেকে তীব্র প্রতিবাদ ওঠে। সংস্থার কর্মচারী সংগঠনের তরফ থেকে কেন্দ্রকে সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়। কেন্দ্রের যুক্তি ছিল, এই বিমান সংস্থা সরকারের কাছে বোঝা হয়ে উঠেছে। বছরের পর বছর সেই বোঝা বহন করা যাবে না। ‘মহারাজা’কে বিক্রি করতে উঠে-পড়ে লাগে মোদি সরকার। প্রকাশ করে দরপত্র। গত অক্টোবরে টাটা গোষ্ঠীর টালাসে প্রাইভেট লিমিটেড সর্বোচ্চ দর ১৮ হাজার কোটি টাকা দিয়ে এয়ার ইন্ডিয়া কিনে নেয়। সম্প্রতি সংস্থার ডিরেক্টর (অর্থ) বিনোদ হেজমাদি ই-মেল করে কর্মীদের জানিয়ে দেন, এয়ার ইন্ডিয়ার বিলগ্নীকরণ হবে ২৭ জানুয়ারি। এদিন সকালে শুরু হল প্রক্রিয়া। বিকেলে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল