আর্লিং হালান্ডের জোড়া গোলে প্রায় ২৮ বছরের অবসান ঘটিয়ে বিশ্বকাপে ফিরল নরওয়ে

আর্লিং হালান্ডের জোড়া গোলে প্রায় ২৮ বছরের অবসান ঘটিয়ে বিশ্বকাপে ফিরল নরওয়ে। অসম্ভব এক সমীকরণ থাকা চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে হতাশ করে এই জয় পেল নরওয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর্লিং হালান্ডের জোড়া গোলে প্রায় ২৮ বছরের অবসান ঘটিয়ে বিশ্বকাপে ফিরল নরওয়ে। অসম্ভব এক সমীকরণ থাকা চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে হতাশ করে এই জয় পেল নরওয়ে। রবিবার (১৬ নভেম্বর) রাতে ইউরোপের বাছাইপর্বের শেষ রাউন্ডের ম্যাচে নিজেদের মাঠে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপে উঠল নরওয়ে। তবে নরওয়ের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন আর্লিং হালান্ড, যার জোড়া গোলে ২৮ বছর পর ফাইনালে উঠল নরওয়ে। জানা গিয়েছে, সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে হলে ইতালিকে নয় গোল করতে হত। কিন্তু এদিনের ম্যাচে র প্রথমার্ধে পিও এসপোসিতোর গোলে দলটি এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে তারা হালান্ডদের সামনে মুখ থুবড়ে পড়ে।

অবশেষে আট ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ২৪ পয়েন্ট অর্জন করে আই গ্রুপের শীর্ষে পৌঁছেছে নরওয়ে। দ্বিতীয় অবস্থানে থাকা ইতালির পয়েন্ট ১৮। তবে ইতালি সরাসরি বিশ্বকাপে না পৌঁছতে পারলেও, সুযোগ এখনও শেষ হয়নি। দলটিকে আগামী বছরের মার্চে প্লে-অফে খেলতে হবে। গত দুটি বিশ্বকাপের টিকিট পায়নি তারা, তাই আগামী বিশ্বকাপেও তারা খেলতে পারবে কিনা তা নিয়ে চিন্তায় রয়েছেন।তবে প্লে-অফে খেলার অভিজ্ঞতাও সুখকর নয় ইতালির জন্য। কারণ ২০১৮ সালের বিশ্বকাপের প্লে-অফে সুইডেনের কাছে হেরে গিয়েছিল ইতালি। সবশেষ ২০২২ সালের বিশ্বকাপে প্লে-অফের সেমিফাইনালেও উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে পরাস্ত হয়ে যান তাঁরা।

তবে গতকালের ম্যাচে ইতালির একমাত্র গোলদাতা ছিলেন পিও এসপোসিতো, যিনি একাদশ মিনিটে জাল কাঁপানো গোল দিয়েছিলেন। অন্যদিকে ১৯৯৮ সালে শেষবার বিশ্বকাপে অংশ নেওয়া নরওয়ের সবগুলি গোল এসেছিল বিরতির পর। পরপর দুই মিনিটে আগে ও পরে জাল খুঁজে গোল দেন অ্যান্টোনিও নুসা ও ইয়র্গেন স্ট্র্যান্ড লারসেন। ফলে বাছাই পর্বের আট ম্যাচে মোট ৩৭টি গোল করে বিশ্বকাপে জায়গা করে নেয় নরওয়ে। পাশাপাশি ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার হালান্ডের নামের পাশে মোট ১৬টি গোল রয়েছে। ২০১৮ সালের বিশ্বকাপ বাছাইপর্বে ১৬টি গোল করেছিলেন পোল্যান্ডের রবার্ত লেভানদোভস্কিও। তবে ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় নরওয়ের সেরা সাফল্য ছিল ১৯৯৮ সালের বিশ্বকাপে।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল