বিপিএলে খেলছেন না তামিম, নিলামের তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়ার অনুরোধ

বিপিএলে খেলছেন না বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। তিনি নিলাম তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়ার জন্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ বিপিএলে খেলছেন না বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। তিনি নিলাম তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়ার জন্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছেন। রবিবার (১৬ নভেম্বর) একটি সংবাদমাধ্যমকে এ তথ্য দিয়েছেন তামিম ইকবাল। তিনি বলেছেন, হ্যাঁ, তিনি আগামী বছর বিপিএলে অংশ নিচ্ছেন না। তিনি শাহরিয়ার নাফিসকে BPL প্লেয়ার্স ড্রাফট থেকে তাঁর নাম বাদ দেওয়ার জন্য অনুরোধ করেছেন।

২০১২ সালে প্রথম শুরু হয় বিপিএল। এরপর থেকে বিপিএলের প্রতিটি মরসুমে খেলেছেন তামিম ইকবাল টুর্নামেন্টের সবচেয়ে সফল ব্যাটারদের মধ্যে তিনি একজন ছিলেন। ফরচুন বরিশালকে টানা দুইবার শিরোপা জেতানোর জন্যে বড় অবদান রেখেছিলেন তামিম। তাই তাঁর বিপিএল না খেলার সিদ্ধান্ত অবাক করেছে সকলকে। যদিও তাঁর বিপিএল না খেলার সিদ্ধান্ত খুব বড় চমক নয়। কারণ তিনি কয়েকটি কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ইঙ্গিত দিয়ে ছিলেন অনেক আগেই।

যার মধ্যে রয়েছে, তাঁর শারীরিক অবস্থা এবং ফরচুন বরিশালের বিপিএল থেকে সরে দাঁড়ানো। এছাড়াও বিপিএলে প্রস্তুতির জন্যেও তাঁর সময় খুব কম। ২০২৪ সালের মার্চে একটি ঘরোয়া ম্যাচের সময় হার্ট অ্যাটাক হয় ৩৬ বছর বয়সী তামিম ইকবালের। এরপর তিনি আর পেশাদার ক্রিকেটে ফিরতে পারেননি। সেই সময় থেকেই তিনি পুরোপুরি সুস্থ হওয়ার চেষ্টা করছেন। মাঠে ফেরার তাড়াহুড়া করেননি। এ ছাড়া তিনি বাংলাদেশ ক্রিকেট প্রশাসনেও কাজ করার আগ্রহ দেখিয়েছিলেন। এমনকী তিনি বিসিবি নির্বাচনেও দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে তিনি সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে সরে দাঁড়ান নির্বাচন থেকে।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল