বিদ্রোহী ‘সেপাই’ শান্তনুর ফের ‘পিকনিক’ রাজনীতি! স্থান ঠাকুরনগর

গোবরডাঙা, বনগাঁর নহাটার পর গাইঘাটা বিধানসভা কেন্দ্রের ঠাকুরনগরের ষষ্ঠীতলায় ফের বনভোজনের আয়োজন করলেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর

Share:

নিজস্ব প্রতিনিধি: গোবরডাঙা, বনগাঁর নহাটার পর গাইঘাটা বিধানসভা কেন্দ্রের ঠাকুরনগরের ষষ্ঠীতলায় ফের বনভোজনের আয়োজন করলেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বিজেপির ‘বিদ্রোহী’ নেতাদের মধ্যে অন্যতম হলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। বিগত কয়েক সপ্তাহ ধরেই বিজেপি বিক্ষুদ্ধদের নিয়ে পিকনিক করেই চলেছেন তিনি। সেই তালিকায় নবতম সংযোজন ঠাকুরনগর। গাইঘাটার বিধায়ক তথা সাংসদ শান্তনু ঠাকুরের ভাই সুব্রত ঠাকুরের উদ্যোগেই হচ্ছে এই পিকনিক।

জানা গিয়েছে, ভাত-ডাল, মাছ-মাংস ছাড়াও একগুচ্ছ পদ থাকছে এই পিকনিকে। মোট ৩০০ লোকের আয়োজন করা হয়েছে বলে খবর। সুব্রত ঠাকুর ছাড়াও এই পিকনিকে হাজির থাকার কথা শান্তনু ঠাকুরের। এখন দেখার মতুয়া সম্প্রদায়ের কতজন বিধায়ক ও কতজন নেতৃত্ব বা রাজ্য নেতাদের কেউ সেই পিকনিকে যান কিনা। শীতের মরশুম শুরু হলেই রাজ্যে পিকনিক মুডে মাতে আমজনতা। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে নিয়ে পিকনিকের চল শুরু করেছেন শান্তনু ঠাকুর। মূলত বর্তমান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য কমিটি গড়তে মতুয়া সম্প্রদায়ের নেতাদের বাদ দিয়ে দেন। যাতে ক্ষুদ্ধ হয়ে বিজেপির সাংগাঠনিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে আসেন বনগাঁর সাংসদ। তারপরেই শুরু হয় বিদ্রোহ।

যদিও শান্তনুর ডানা ছাঁটতে তাঁর সঙ্গে থাকা একাধিক বিধায়ককে নিজ এলাকায় পুরসভার কনভেনার করা হয়। তারপর থেকেই ক্রমশ একা দেখা যাচ্ছে শান্তনু ঠাকুরকে। কিন্তু এর মাঝেই ‘কুছ পরোয়া নেহি’ মুডেই রয়েছেন শান্তনু। একের পর এক পিকনিকের আয়োজন করে দলের বিরুদ্ধেই প্রকাশ্যে বিদ্রোহ জানিয়েই চলেছেন জাহাজ প্রতিমন্ত্রী।

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব