আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইডেনে অনুশীলনে নেই শুভমন, দ্বিতীয় টেস্টে গিলের খেলার সম্ভাবনা ক্রমশ কমছে

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল। চোটের কারণে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাঁকে। রবিবার ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। কিন্তু মঙ্গলবার ইডেনে ভারতের অনুশীলনে তাঁকে দেখা যায়নি। গুয়াহাটিতে ভারত দ্বিতীয় টেস্ট খেলবে। সেখানে ক্রমশ অনিশ্চিত হয়ে পড়েছেন তিনি।

আগামী ২২ নভেম্বর গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ভারত। তারজন্য মঙ্গলবার সকালে ইডেনে অনুশীলন ম্যাচ ছিল। সেই অনুশীলন ম্যাচে দেখা মেলেনি অধিনায়ক শুভমন গিলের।  দলের অনেকেই এই অনুশীলনে এসেছিলেন। কোটিং স্টাফদেরও দেখা মিলেছে। জানা গিয়েছে, আপাতত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেও ৩-৪দিন বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা। বুধবার গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিচ্ছে টিম ইন্ডিয়া। কিন্তু শুভমন গিলের যাওয়ার সম্ভাবনা কমছে। ঘাড়ে এখনো ব্যথা রয়েছে বলে জানা গিয়েছে। চিকিৎসার জন্য দরকার হলে মুম্বই যাওয়ার সম্ভাবনা প্রবল। এই ক্ষেত্রে দ্বিতীয় টেস্টে প্রায় অনিশ্চিত গিল।

শুভমনের জায়াগ দ্বিতীয় টেস্টে ভারতের অধিনায়কত্ব করবেন ঋষভ পন্থ। ইডেনে প্রথম টেস্টে চোট পাওয়ার পরে শুভমনের অনুপস্থিতিতে দায়িত্ব সামলেছেন তিনি। জানা গিয়েছে, গিল না খেললে একাদশে বদল হতে পারে।  মিডল অর্ডারে সাই সুদর্শনের ঢোকার সম্ভাবনা রয়েছে। গুয়াহাটির এই ম্যাচটি ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি ভারতের সিরিজ বাঁচানোর লড়াই।  শুভমনকে না থাকলে চাপে থাকবে ভারত, তা বলার অপেক্ষা রাখে না। শুভমনের ঘাড় শক্ত হয়ে যাওয়ার প্রমাণ মিলেছে পরীক্ষায়। দলের সঙ্গে থাকতে চাইছিলেন অধিনায়ক। সেই কারণে রবিবার ছেড়ে দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু শারিরীক অবস্থায় খেলার সম্ভাবনা প্রায় নেই।

Published by:

Share Link:

More Releted News:

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা, অধিনায়ক কে?

বাংলাদেশি ক্রিকেটারদের দুপুরের পাতে ‘ডাল-আলু ভর্তা-গরুর মাংস’ বন্ধ

বিলাসবহুল গাড়ি নয়, স্ত্রী-মেয়েকে নিয়ে হায়দরাবাদের অটোতে ঘুরছেন ক্লাসেন

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

মাঠে বৈভব সূর্যবংশীর প্রতি আগ্রাসী আচরণ, ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লির তারকা পেসার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ