শান্তিনিকেতনে ভাষা ভবনে হুড়োহুড়ি, আগুন আতঙ্কে পড়ুয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি : বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভাষা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগায় চাঞ্চল্য। দোতলার ক্লাসরুমের এসিতে আগুন লাগার খবর পাওয়া গিয়েছে। আগুন লাগার বিষয়টি বুঝতে পেরেই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে ঘটনাস্থলে এসেছে দলকল। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে। কিন্তু আতঙ্ক রয়েছে পড়ুয়াদের মধ্যে।

জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভাষাভবনের দোতলায় ক্লাস রুমে এসি থেকে আগুন দেখতে পাওয়া যায় মঙ্গলবার সকালে। আগুন দেখতে পেয়েই হুড়োহুড়ি করে পড়ুয়ারা দোতলা থেকে নেমে আসেন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়। তারপরে খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বোলপুরের দমকলবাহিনী ও  শান্তিনিকেতন থানার পুলিশ। আগুন লাগার পরে আতঙ্কিত হয়ে পড়েন ছাত্রছাত্রীরা। তৎক্ষণাৎ উপরের তলা থেকে নিচে নেমে যায় তাঁরা।

বিভাগ চত্বর ও রাস্তার ধারে মুহূর্তে ভিড় জমে যায়। দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু কীভাবে একটি বিশ্ববিদ্যালয়ে আগুন লাগল তা নিয়ে প্রশ্ন উঠছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গোটা বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। এদিন প্রথমে আগুন লাগার কিছুক্ষণের মধ্যে ধোঁয়াতে ভরে যায় ভাষা ভবন চত্বর। নিরাপত্তারক্ষীরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ঘটনাস্থলে আসে দমকলের ১টি ইঞ্জিন। পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শর্টসার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের।

নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে

এক কেজি ঢেঁড়স ৭,২০০ টাকা, দাম শুনে আক্কেল গুড়ুম খদ্দেরের

কাঁথিতে গ্রেফতার হওয়া প্রাক্তন কাউন্সিলর ও পুরকর্মীকে ডিম ছুড়লেন মহিলারা

সপ্তাহ জুড়ে ১৮ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে রুপো, সস্তা সোনাও, স্বস্তিতে গহনাপ্রেমীরা

ভারতীয় দলে ডাক পাওয়া নয়, স্বপ্নের মুহূর্ত কোনটা জানিয়ে দিলেন বৈভব

শুধু পুষ্টি নয়, চুল থেকে ত্বকের সৌন্দর্য বাড়াতে ডিম কেন এত উপকারী জানেন?

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

চেকিং চলাকালীন গাড়িচালককে চড় মারলেন ট্রাফিক পুলিশ! ভাইরাল ভিডিও

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

শাড়ির স্তুপের আড়ালে লুকিয়েও শেষ রক্ষা হল না, গ্রেফতার তৃণমূল নেতা

কম সময়ে সুস্বাদু খাবার, বাড়িতেই বানান বার্ন্ট গার্লিক নুডলস

গরমে স্বস্তির চুমুক, ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু ম্যাঙ্গো Tea