টাটা গোষ্ঠীর হাতে এয়ার ইন্ডিয়াকে তুলে দিল কেন্দ্র

টুইট করে ঘোষণা টাটা সনসের চেয়ারম্যানের

Share:

নিজস্ব প্রতিনিধি: বদল হয়ে গেল এয়ার ইন্ডিয়ার মালিকানা। রাষ্ট্রায়ত্ত্ব এই বিমান সংস্থাকে বৃহস্পতিবার টাটা গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হল। টুইট করে সংস্থা হস্তান্তরিত হওয়ার খবর দিয়েছেন টাটা সনসের চেয়ারম্যান এন চন্দ্রশেখর। নিজের টুইটার হ্যান্ডেলে তাঁর টুইট, ‘এয়ার ইন্ডিয়ার মালিকানা ফিরে পাওয়ায় আমরা উচ্ছ্বসিত। অত্য়ন্ত খুশির খবর। ‘

মহারাজা’কে কিনে নিতে দিল্লিতে বৈঠকে টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের

সকালেই খবর পাওয়া গিয়েছিল, দেশের প্রাচীন এই উডা়ন সংস্থাকে টাটা গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হবে। সে কারণে দিল্লি পৌঁছন টাটা সনসের চেয়ারম্য়ান এন চন্দ্রশেখর। রাজধানী পৌঁছে তিনি কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং মন্ত্রকের পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠক শেষে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। সূত্রে খবর ছিল, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এয়ার ইন্ডিয়ার মালিকানা বদল।  কার্যত গোটা প্রক্রিয়া হল কার্যত চুপিসারে। 

অসামরিক বিমান চলাচল মন্ত্রী জানিয়েছেন বিলগ্নীকরণ প্রক্রিয়া অত্যান্ত সফল। খুব কম সময়ের মধ্যেই গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ‘অ-কৌশলগত ক্ষেত্রে এই বিনিয়োগ প্রক্রিয়া সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। আমি বিশ্বাস করি, নতুন মালিকানার অধীনে এয়ার ইন্ডিয়ার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। যা পরোক্ষভাবে অসমারিক বিমান পরিষেবাকে আরও উন্নত করবে। ‘এই হস্তান্তর প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে সংস্থার শেয়ারের মালিকও এখন টাটা গোষ্ঠী। সরকারের তরফ থেকে সংস্থার কর্মীদের ছাঁটাই না করার অনুরোধ রাখা হয়েছে। সূত্রের খবর, কেন্দ্রের ওই প্রস্তাব মেনে নিয়েছেন টাটা সনসের চেয়ারম্য়ান এন চন্দ্রশেখর। 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল