শততম টেস্টে সেঞ্চুরি থেকে ১ রান দূরে মুশফিক, বাড়ল অপেক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে শততম টেস্ট খেলতে নেমে বুধবার এক অআন্য নজির গড়েছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় তথা শেষ টেস্টের প্রথম দিনের শেষে ৯৯ রানে অপরাজিত রয়ে গিয়েছেন তিনি। অর্থা‍ৎ শততম টেস্টে শতরান করা থেকে এক ধাপ দূরে। ফলে অপেক্ষা বাড়ল। আগামিকাল দ্বিতীয় দিনে যদি এক রান করতে পারেন তাহলে বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়বেন মুশফিক।

এদিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৯৫ রানে তিন উইকেট খুঁইয়ে যখন রীতিমতো চাপে টাইগাররা, তখনই ব্যাট হাতে ক্রিজে এলেন শততম টেস্ট খেলার মালিক মুশফিক। সতীর্থ মুমিনুল হকের সঙ্গে জুটি বেঁধে আইরিশ বোলারদের আক্রমণ সামলে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। প্রথমে শতরানের গণ্ডি পার করিয়ে দেন। ব্যাট হাতে বাইশ গজে অপ্রতিরোধ্য হয়ে উঠে দলের স্কোর ২০০ রানের গণ্ডি পার করান। চতুর্থ উইকেটে মুমিনুলকে সঙ্গে নিয়ে ১১০ রান যোগ করে দলকে শক্ত ভিতের উপরে দাঁড় করান।

মুমিনুল আউট হওয়ার পরে লিটনকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মুশফিক। শেষের দিকে মনে হচ্ছিল, হয়তো আজকেই শতরান করে নিজের শততম টেস্টকে স্মরণীয় করে রাখবেন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল। যদিও তা হয়নি। দিনের শেষ লগ্নে নিজের শেষ বলটিতে সুইপ খেলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান! সেটি করেও পারেননি। সেই শট থেকে এসেছে ১ রান। ফলে ৯৯ রানে অপরাজিত থেকেই সাজঘরে ফিরতে হয় মুশফিককে। প্রথম দিনের শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়িয়েছে চার উইকেট হারিয়ে ২৯২ রান। অপর প্রান্তে লিটন দাস ৪৭ রানে অপরাজিত।

 

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

শ্রীরামপুরের শ্বশুর বাড়িতে নেই সুমিত, দাবি শাশুড়ির

উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে পোস্টার

বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হল সতর্কতা