শেয়ারবাজারে ভুমিকম্প, সাত সকালে ৩.৫ লক্ষ কোটি টাকা গায়েব‌ লগ্নিকারীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব এবং এশিয়ার শেয়ার বাজারের জন্য শুক্রবার দিনটা শুরু হয়েছে অত্যন্ত খারাপভাবে। একটি খবরের জন্য আচমকা শেয়ার বাজার ধসে পড়েছে। ভারতীয় শেয়ার বাজারে আজ বসড়ড় পতন দেখা দিয়েছে। নিফটি ১২০ পয়েন্ট কমে গিয়ে ২৬০৭২-এ লেনদেন করছে, সেনসেক্স ৩৮০ পয়েন্ট কমে ৮৫২৫০-এ লেনদেন করছে। নিফটি ব্যাঙ্কে ৪৩০ পয়েন্ট হ্রাস পেয়েছে। শেয়ার বাজারে এই বিশাল পতনের কারণে, বিনিয়োগকারীদের প্রায় ৩.৫০ লক্ষ কোটি টাকার মুহূর্তের মধ্যে ক্ষতি হয়ে যায়।

২০ নভেম্বর বিএসই মার্কেট ক্যাপিটালাইজেশন ছিল ৪৭৬.৪১ লক্ষ কোটি টাকা। তাতেও হ্রাস ঘটেছে। বর্তমানে বিএসই মার্কেট ক্যাপিটালাইজেশন ৪৭৩ লক্ষ কোটিতে পৌঁছেছে। বিএসইর শীর্ষ ৩০টি শেয়ারের মধ্যে ২২টি শেয়ারের দাম কমে গিয়েছে। ৮টি শেয়ারের দাম সামান্য কিছু বেশি রয়েছে। টাটা স্টিল, আদানি পোর্টস, জোমাটো এবং আইসিআইসিআই ব্যাংকের শেয়ারের দাম ১ শতাংশেরও বেশি কমেছে, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার শেয়ারের দাম ১.৩৪ শতাংশ এবং মারুতির শেয়ারের দাম ০.৩০ শতাংশ বেড়েছে।

বিএসইতে, ১৩২টি শেয়ারের দাম উচ্চ সার্কিটে এবং ১৩৩টি শেয়ারের দাম নিম্ন সার্কিটে পৌঁছেছে। ৩,৮৮২টি শেয়ারের মধ্যে ১,১৬০টি শেয়ারের দাম বেড়েছে, ২,৫৩১টি শেয়ারের দাম কমেছে। ১৯১টি স্টক অপরিবর্তিত রয়েছে। ৬৭টি স্টক ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, ১৫৮টি স্টক ৫২ সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

এর সবচেয়ে বড় কারণ হল মার্কিন জব ডেটার ঊর্ধ্বগতি, যা ডিসেম্বরে ফেড রেট কমার প্রত্যাশাকে ম্লান করে দিয়েছিল। এর ফলে, বিশ্ব এবং এশিয়ার বাজারে ব্যাপক পতন ঘটেছে। এশিয়ার বাজারেও পতন রেকর্ড করা হয়েছে, দক্ষিণ কোরিয়ার কস্পিতে ৩ শতাংশেরও বেশি এবং জাপানের নিক্কেই’তে ২২৫.২ শতাংশেরও বেশি পতন ঘটেছে। নসডাক কম্পোজিট ২.১৫ শতাংশ, এস অ্যান্ড পি ৫০০ ১.৫৬ শতাংশ এবং ডো জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ০.৮৪ শতাংশ কমেছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থদের মধ্যে, ব্যাঙ্কো প্রোডাক্টস এবং জেপি পাওয়ারের শেয়ার ৫ শতাংশেরও বেশি কমেছে। এর পরে, জেনটেক, গার্ডেন রিচ শিপবিল্ডার্স, হিটাচি, বিশাল মেগা মার্ট, বিডিএল এবং জেএসডব্লিউ এনার্জির শেয়ারের দাম ২ শতাংশেরও বেশি কমে যায়।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন