ভারতের বিরুদ্ধ ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার, কারা রয়েছেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ভারত সফরে রয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। দুটি টেস্ট ছাড়াও তিনটি একদিনের ও পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে প্রোটিয়ারা। দ্বিতীয় তথা শেষ টেস্ট শুরুর আগেই ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে দিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। একদিনের সিরিজে অধিনায়কত্ব সামলাবেন টেম্বা বাভুমা। আর টি টোয়েন্টি সিরিজের অধিনায়কত্বের দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে আইডেন মার্করামের কাঁধে। চোট সারিয়ে এক বছর বাদে টি টোয়েন্টি দলে ফিরেছেন আনরিখে নোকিয়ে।

আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচ হবে ঝাড়খণ্ডের রাঁচিতে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ছত্তিশগড়ের নিউ রায়পুরে (৩ ডিসেম্বর) ও ৬ ডিসেম্বর বিশাখাপত্তনমে। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পরে শুরু হবে টি টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ হবে ৯ ডিসেম্বর। পরের ম্যাচগুলি হবে যথাক্রমে ১১, ১৪, ১৭ ও ১৯ ডিসেম্বর।

ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত প্রোটিয়া স্কোয়াডে রয়েছেন-

টেম্বা বাভুমা (অধিনায়ক), ওটনিল ওয়ার্টম্যান, করবিন বাশ, ম্যাথু ব্রি‍ৎজকে, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, কুইন্টন ডি’কক, টোনি ডি জোরজি, রুবিন হরমন, মার্কো জানসেন, কেশব মহারাজ, আইডেন মার্করাম, লুঙ্গি এনগিডি, রায়ান রিকেলটন, প্রেনেলন সুব্রহ্ময়ন।

টি টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত স্কোয়াড-

আইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিল ওয়ার্টম্যান, করবিন বাশ, ম্যাথু ব্রি‍ৎজকে, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, কুইন্টন ডি’কক, টোনি ডি জোরজি, জোনাবেন ফেরেরা, রেজা হেনড্রিকস, মার্কো জানসেন, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, কোয়েনা মাকাফা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখে নোকিয়ে ও ত্রিস্তান স্টাবস।

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল