আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

অধিনায়ক বদল হয়েও দ্বিতীয় টেস্টেও টসে হার ভারতের, দলে ২ বদল, কারা প্রথম একাদশে?

নিজস্ব প্রতিনিধি : চোটের কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না অধিনায়ক শুভমান গিল। তার জায়গায় অধিনায়কত্ব করছেন ঋষভ পন্থ। কিন্তু তারপরেও বদলায়নে ভাগ্য। গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও টসে হার ভারতের। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বুমরাহর বলে ক্যাচ তুলেছিলেন মার্করাম। কিন্তু সেই ক্যাচ মিস করলেন কে এল রাহুল। এরপর বেশা সাবধানে বুঝে পা ফেলছে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা।

গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে ভারত। এই টেস্ট জিতে সিরিজ নিজেদের পকেটে পুড়তে বদ্ধপরিকর দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ভারত এই ম্যাচ ড্র করলেও সিরিজ জয় হবে না। তবে এই ম্যাচ খেলতে নেওয়ার আগে বেশ কিছু বিবেচনা করে প্রথম একাদশ নির্বাচন করা হয়েছে। দুটি পরিবর্তন হয়েছে ভারতীয় দলের। মুম্বই থেকে লাল মাটি নিয়ে এসে  পিচ তৈরি হয়েছে। খুব হালকা ঘাস রয়েছে ২২ গজে। বুমরাহ, সিরাজেরা এই পিচে ভাল বাউন্স পাচ্ছে।

ইডেনে প্রথম টেস্টে ঘাড়ে চোট পাওয়ার কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন অধিনায়ক শুভমান গিল। তার জায়গায় এসেছেন সাই সুদর্শন। জানা গিয়েছে তিন নম্বরে খেলতে নামবেন সুদর্শন। গুয়াহাটির পিচ জোরে বোলারদের অনুকূলে থাকবে। এই বিষয়টি মাথায় রেখে এক স্পিনিং অলরাউন্ডারের পরিবর্তে এক পেস অলরাউন্ডার রাখা হয়েছে। এবার অক্ষর প্যাটেলের জায়গায় খেলছেন নীতীশ কুমার রেড্ডি।

ভারতের প্রথম একাদশে রয়েছেন, যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, ঋষভ পন্থ (অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা, নীতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

Published by:

Share Link:

More Releted News:

ইস্ট বেঙ্গলের কোচের পদ ছাড়লেন অস্কার ব্রুজোঁ, সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা

ধর্ম নিয়ে বিতর্কের মাঝেই ইয়েশার পোস্টে লাইক সমীর রিজভীর, জল্পনা তুঙ্গে

অনিশ্চয়তার মুখে আইএসএল

বাংলাদেশে কবে ফিরবেন জানিয়ে দিলেন সাকিব আল হাসান

‘ডিগবাজি খাওয়ার অভ্যাস নেই’, শেখ হাসিনার সঙ্গেই থাকার কথা জানালেন সাকিব

দিয়েগো মারাদোনার মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ