রাজার মতো প্রত্যাবর্তন হল ক্যাম্প ন্যুতে, বিলবাওকে ৪ গোলে হারিয়ে শীর্ষে বার্সা

Share:

নিজস্ব প্রতিনিধি: আড়াই বছর পর নিজের ঘর ক্যাম্প ন্যুতে ফিরেই গোল উৎযাপন করল বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ক্যাটালানরা। এখনও পুরোপুরি প্রস্তুত না হওয়ায় নতুন করে সাজানো স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পেয়েছেন মাত্র ৪৫ হাজার দর্শক। তবে যারা প্রবেশ করলেন, তারা সাক্ষী হয়ে রইলেন বার্সেলোনার এক অনবদ্য জয়ের। আগামী মরসুমে ক্যাম্প ন্যু পুরোপুরি উন্মুক্ত হলে এর দর্শক ধারণ ক্ষমতা দাঁড়াবে ১ লক্ষ ৫ হাজারে। 

ম্যাচের চতুর্থ মিনিটেই রবার্ট লেবানডফস্কি বার্সাকে এগিয়ে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করে নেন ফেরান তোরেস। বিরতির ঠিক পরেই ফেরমিন লোপেজ স্কোর লাইন ৩-০ করেন।  শেষ সময়ে অর্থাৎ মোট ৯০ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোলটি করেন তিনি।

৫৪ মিনিটে ফেরমিনকে ফাউল করে বিলবাওয়ের মিডফিল্ডার সানচেত লাল কার্ড দেখেন। এতেই ঘটে বিপত্তি। বাকি সময়ে ১০ জন নিয়ে খেলতে হয় অ্যাথলেটিক বিলবাওকে। এই সুযোগকে কাজে লাগায় বার্সা। দ্রুত এক অবিস্মরণীয় জয় নিজেদের ঘরে তুলে নেয় তারা।

এই জয়ের ফলে লা লিগা টেবিলের শীর্ষে উঠে গিয়েছে বার্সেলোনা। বর্তমানে তার উপরে আর কেউ নেই। ১৩ ম্যাচে ১০ জয় পেয়ে এখন তাদের পয়েন্ট ৩১। এদিকে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। যদিও তারা বার্সার থেকে এক ম্যাচ কম খেলেছে। রিয়াল মাদ্রিদের পরবর্তী খেলা এলচের বিপক্ষে। সেখানে জয় পেলেই রিয়াল আবার শীর্ষ স্থান দখল করে নেবে। 

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার