স্বপ্নভঙ্গ! নাসাফের কাছে হেরে AFC চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল ইস্টবেঙ্গল

ইরানের চ্যাম্পিয়ন ক্লাব বাম খাতুন এফসি-কে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে জিতে গিয়েছিলেন শিলকি দেবী, ফাজিলা ইকাওয়াপুটেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে দুর্দান্ত শুরু করেছিলেন ইস্টবেঙ্গলের মহিলা ফুটবলাররা। ইরানের চ্যাম্পিয়ন ক্লাব বাম খাতুন এফসি-কে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে জিতে গিয়েছিলেন শিলকি দেবী, ফাজিলা ইকাওয়াপুটেরা। কিন্তু ভাগ্য খারাপ, নাসাফের কাছে হেরে AFC চ্যাম্পিয়ন লিগ থেকে বিদায় নিতে হল ইস্টবেঙ্গলকে। যদিও ড্র করলেই তাদের পরবর্তী পর্বে যাওয়া নিশ্চিত ছিল। কিন্তু গত ম্যাচে উহান জিয়াংদার বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে উঠতে পারল না ইস্টবেঙ্গলের মহিলা দল। গ্রুপের শেষপর্বে উজবেকিস্তানের দল PFC নাসাফের বিরুদ্ধে ০-৩ গোলে হেরে বিদায় নিতে হল লাল-হলুদ দলকে।

এই লিগে জিতলে ইতিহাস গড়তে পারত ইস্টবেঙ্গলের মহিলা দল। কিন্তু আর জয় পাওয়া হল না। AFC চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে স্বপ্নভঙ্গ হল ইস্টবেঙ্গলের। অতএব গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল তারা। এদিন নাসাফের হয়ে জোড়া গোল করেন দিয়োরাখোন খাবিবুলায়েভা। আর একটি গোল করেন জারিনা নরবোয়েভার। তাতেই জিত পেয়ে যায় দলটি। একটু গোলও করতে পারেনি ইস্টবেঙ্গল। সম্প্রতি উহানের হাঙ্কোউ কালচারাল অ্যান্ড স্পোর্টস সেন্টারে আয়োজিত হচ্ছে AFC চ্যাম্পিয়ন্স লিগ। কিন্তু এদিন ম্যাচের শুরু থেকেই ইস্টবেঙ্গলকে বারবার বাধা দেয় নাসাফ। ডানপ্রান্ত থেকে নাসাফের এক ফুটবলার কাট করে বক্সে ঢুকে মাইনাস রাখেন। সেই বল ধরে দলকে লিডে তুলে দেন দিয়োরাখোন খাবিবুলায়েভা।

তবে ইস্টবেঙ্গল অফসাইডের দাবি তুললেও রেফারি গোলের সিদ্ধান্ত বহাল রাখেন। তবে এরপরে সুযোগ পেলেও ফ্রি-কিক কাজে লাগাতে পারেনি ইস্টবেঙ্গল। বিরতির পরেও আগ্রাসী মনোভাব বজায় রাখে নাসাফ। তখনও বল ক্লিয়ার করতে পারেননি ইস্টবেঙ্গলের ডিফেন্ডাররা। ৯০ মিনিটেও ইস্টবেঙ্গল এক গোলও শোধ করতে পারেনি। তিন গোলে ম্যাচ হারায় শেষ আটে উঠল না ইস্টবেঙ্গল।

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল