স্মৃতি-পলাশের বিয়েতে বড় অঘটন, হৃদরোগে আক্রান্ত ক্রিকেটারের বাবা

কটি সূত্রের খবর, তারকা জুটির বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত একজন ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। যে কারণে একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও গায়ক-সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে দেখার জন্যে এখন গোটা দেশ অপেক্ষায়। বিশ্বকাপ জয়ের পরেই জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক। ২৩ নভেম্বর দুপুরে সাংলিতেই জাঁকজমকপূর্ণভাবে তাঁদের বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। তাঁদের প্রাক বিবাহের একাধিক ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। গতকাল হয়েছে তাদের সংগীতানুষ্ঠান। যেখানে স্মৃতির বিশ্বকাপজয়ী সতীর্থরা নৃত্য পরিবেশন করেছেন। স্মৃতিও পলাশের সঙ্গে নেচে-গেয়ে রোমান্টিক মুহূর্ত তৈরি করেছেন। তবে রবিবার সকাল থেকে স্মৃতি ও পলাশের কোনও ছবিও প্রকাশ্যে আসেনি। তাদের বিয়ে হয়ে গিয়েছে কিনা তাও জানা যায়নি। তবে এর মধ্যেই একটি খারাপ খবর এসেছে। স্মৃতি-পলাশের বিয়ের ভ্যেনু থেকে একটি অ্যাম্বুলেন্স বেরিয়ে আসতে দেখা গিয়েছে। কিন্তু কী হল? আচমকাই আনন্দের পরিবেশে চিকিৎসকেরা ছুটলেন কেন?

কিছুক্ষণের জন্যে বন্ধ হয়ে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান। একটি সূত্রের খবর, স্মৃতি মান্ধানার বাবা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। যে কারণে একটি অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং দম্পতির নিকটাত্মীয়দের উপস্থিতিতে অনুষ্ঠানটি পুরোদমে চলছিল, ঠিক তখনই অসুস্থ হয়ে পড়েন ক্রিকেটারের বাবা। যেটি অনুষ্ঠানস্থলে উপস্থিত অতিথি, শুভাকাঙ্ক্ষীদের মধ্যে তাৎক্ষণিকভাবে বিভ্রান্তির সৃষ্টি করে। স্মৃতির বাবাকে এখন সাঙ্গলির সর্বহিত হাসপাতালে ভরতি করা হয়েছে। 

তবে প্রথমে কিছু প্রতিবেদন দাবি করেছিল যে, বিবাহ অনুষ্ঠানে একজন আচমকাই অসুস্থ হয়ে পড়ায় কিছুক্ষনের জন্যে বিয়ের পরিবেশ অশান্ত হয়ে উঠেছিল। তখন তাঁর পরিচয় জানানো হয়নি। স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছল তাদের সম্পর্কের পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য ২৩ নভেম্বর দিনটি চূড়ান্ত করেছিলেন। তাদের প্রেমের সম্পর্ক প্রায় ৬ বছর। এর আগে, পলাশ নিশ্চিত করেছিলেন যে, তাদের বিবাহটি একটি অন্তরঙ্গ বিবাহ হবে, যা বিকেলে সাংলিতে অনুষ্ঠিত হবে।

 

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল