হৃদরোগে আক্রান্ত বাবা, সুস্থ না হওয়া পর্যন্ত বিয়ের পিঁড়িতে না বসার সিদ্ধান্ত স্মৃতির

জানা যাচ্ছে, স্বাস্থ্যের অবনতি হওয়ায় স্মৃতির বাবাকে সাঙ্গলির সর্বহিত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকেই একটি অ্যাম্বুলেন্সে করে স্মৃতির বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিয়ের আগেই অঘটন! ২৩ নভেম্বর বিকেলে সাত পাকে বাঁধা পড়ার কথা ছিল ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং গায়ক-সুরকার পলাশ মুচ্ছলের। সেইমতো দুদিন আগে থেকেই শুরু হয়ে হয়েছিল তাঁদের প্রাক বিবাহের অনুষ্ঠান। সতীর্থের হলদি, মেহেন্দি, সঙ্গীতে জমকালোভাবে উদযাপন করেছেন জ্যামাইমা, রাধা যাদব, অরুন্ধতী রেড্ডি, শ্রেয়াঙ্কা পাতিলরা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হল। জানা গিয়েছে, পুরোদমে অনুষ্ঠান চলার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা। সামান্য হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। যে কারণে মান্ধানার বাবাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। যে কারণে স্বাভাবিকভাবেই মান্ধানা পরিবারে উদ্বেগ দেখা দিয়েছে। এবং ইতিমধ্যে তাদের বিবাহ অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয়েছে। জানা যাচ্ছে, স্বাস্থ্যের অবনতি হওয়ায় স্মৃতির বাবাকে সাঙ্গলির সর্বহিত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকেই একটি অ্যাম্বুলেন্সে করে স্মৃতির বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

একটি সূত্রের খবর, রবিবার (২৩ নভেম্বর), বিয়ের দিন, সকাল থেকে মেয়ের সম্প্রদানের জন্যে উপবাস করেছিলেন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা, তখনই তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে। যদিও তিনি ভেবেছিলেন ঠিক হয়ে যাবেন, কিন্তু তাঁর অবস্থা আরও খারাপ হতে শুরু করে। যার ফলে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্মৃতি মান্ধনার ম্যানেজার তুহিন মিশ্র পরে নিশ্চিত করেছেন যে, তার বাবা ভালো নেই এবং বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন যে, স্মৃতি তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্যের সঙ্গে হাসপাতালে ছুটে গিয়েছেন। ইতিমধ্যেই অনুষ্ঠানস্থলের সাজসজ্জা অপসারণের কাজ শুরু হয়েছে। স্মৃতির বাবার অবস্থা বর্তমানে স্থিতিশীল। কিন্তু পুরো সুস্থ না হলে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে না। তবুও এটি ক্রিকেটারের পরিবারের জন্য সত্যিই এক বিধ্বংসী মুহূর্ত। মান্ধনার বাবা শ্রীনিবাস তার ক্রিকেট যাত্রার অন্যতম বড় স্তম্ভ। তিনি সাঙ্গলির একজন জেলা স্তরের ক্রিকেটার ছিলেন। তিনিও ক্রিকেটে বড় হতে চেয়েছিলেন কিন্তু সেই স্বপ্ন পূরণে তার বাবা-মায়ের সমর্থন পাননি।

একজন বাবা হিসেবে তিনি স্মৃতিকে তার কেরিয়ারে সফল হওয়ার জন্য অনেক কিছু করেছেন। আর স্মৃতি তাঁর বাবাকে গর্বিত করেছেন তাঁর দুর্দান্ত কেরিয়ারের মাধ্যমে, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হল, তাঁর মহিলা বিশ্বকাপ জেতা। আর এই অবস্থার মধ্যে ক্রিকেটার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, বাবার এরকম অবস্থার মধ্যে তিনি বিয়ে করবেন না। বাবা সম্পূর্ণ সুস্থ হাওয়ার পর বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। সেই কারণেই তাঁর বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৩শ নভেম্বর, রবিবার একটি ব্যক্তিগত অনুষ্ঠানে মান্ধানা এবং মুচ্ছালের বিয়ে হওয়ার কথা ছিল। গত কয়েকদিন ধরেই এই উদযাপন শুরু হয়েছিল, যেখানে মেহেন্দি, হলদি এবং সঙ্গীতের মতো ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল, যা মূল অনুষ্ঠানের আগে উত্তেজনা বাড়িয়ে দিয়েছিল। স্মৃতির বেশ কয়েকজন সতীর্থ, যার মধ্যে জেমিমা রডরিগস, রাধা যাদব, শেফালি ভার্মা, অরুন্ধতী রেড্ডি, শিবালি শিন্ডে এবং রিচা ঘোষও এই অনুষ্ঠান উদযাপন করতে উপস্থিত ছিলেন। ওদিকে বিশ্বকাপ জেতার একদিন পর, পলাশ মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে স্মৃতিকে হাঁটু গেড়ে প্রপোজ করেন এবং বাগদানের আংটি পরিয়ে দেন। মান্ধানার দুর্দান্ত বিশ্বকাপ অভিযানের ঠিক পরেই এই বাগদান শুরু হয়। যেখানে তিনি নয় ইনিংসে ৫৪.২৫ গড়ে এবং ৯৯.০৮ স্ট্রাইক রেটে ৪৩৪ রান সংগ্রহ করেন, যার মধ্যে একটি সেঞ্চুরি এবং দুটি অর্ধশতক ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে ৫৮ বলে তার অবিচল ৪৫ রান ভারতকে বিশ্বজযের পথে অনেকটা এগিয়ে দিয়েছিল।

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল