ইউনূসকে ধাক্কা দিল রাষ্ট্রপুঞ্জ, মুক্তিযুদ্ধের সমর্থক শাহরিয়ার কবিরকে মুক্তির নির্দেশ

রাজাকারদের মুখোশ টেনে খুলে দেওয়া ক্ষমতাচ্যুত আওয়ামী লিগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লেখক, গবেষক শাহরিয়ার কবিরকে মুক্তি দিতে ইউনূস সরকারকে নির্দেশ রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংস্থার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ রাজাকারদের মুখোশ টেনে খুলে দেওয়া ক্ষমতাচ্যুত আওয়ামী লিগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লেখক, গবেষক শাহরিয়ার কবিরকে মুক্তি দিতে ইউনূস সরকারকে নির্দেশ রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংস্থার। পাশাপাশি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতারের ক্ষেত্রে ‘আইনি মানদণ্ড ভঙ্গ’ হওয়ার কথাও বলেছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল (UNHRC)। সম্প্রতি একটি প্রতিবেদনে কাউন্সিলের ওয়ার্কিং গ্রুপ শাহরিয়ার কবিরকে মুক্তি দেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণের জন্যেও আহ্বানও জানিয়েছিল। গতবছর জুলাই বৈষম্য বিরোধী গণআন্দোলনের পর ১৭ সেপ্টেম্বর রাতে ঢাকার বনানী থেকে শাহরিয়ার কবিরকে আটক করা হয়েছিল। পরে জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত একাধিক মামলার ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার দেখিয়েছিল। সেই থেকে এই মানবাধিকার কর্মী ও চলচ্চিত্র নির্মাতা শাহরিয়ার কবির কারাগারে রয়েছেন।

তবে এই মামলায় একাধিকবার তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। একাধিকবার জামিনের আবেদনও করা হয়েছিল, কিন্তু কোনটাই মঞ্জুর করেনি আদালত। এছাড়া চলতি বছরের শুরুর দিকে শাহরিয়ার কবিরের পক্ষে ইউএনএইচআরসির কাছে একটা অভিযোগ দায়ের করা হয়েছিল, সেখানেও তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া লঙ্ঘনের একাধিক অভিযোগ উঠেছিল। অবশেষে সেসব অভিযোগের বিষয়ে বিচার বিবেচনার পর সম্প্রতি ‘নির্বিচারে গ্রেফতার’ শিরোনামে নিজেদের অবস্থান তুলে ধরে ইউএনএইচআরসির ওয়ার্কিং গ্রুপ।  ১১ পৃষ্ঠার প্রতিবেদনে তারা জানিয়েছে, শাহরিয়ার কবিরের বিষয়ে জানতে তারা গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বার্তা পাঠিয়েছিল, ২৮ এপ্রিলের মধ্যে তাদেরকে জবাব দিতে বলা হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের জবাব এসেছিলে ১৩ মে। অর্থাৎ ১৫ দিন পরে। এরপরেই তাঁরা শাহরিয়ার কবিরকে নিয়ে পাওয়া অন্যান্য তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে। এদিকে এক বছর ধরে কারাগারে আটকে আছেন শাহরিয়ার কবির। কিন্তু এখনও তাঁর বিচারকাজ শুরু হয়নি। UNHRC প্রতিবেদনে বলা হয়েছে, একজন আটক ব্যক্তির অর্থবহ ও নিয়মিত বিচারিক পর্যালোচনার অধিকার থাকতে হবে। সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। জুলাই আন্দোলনের হত্যা মামলায় গত ২০ অক্টোবর আদালতে তোলা হয়েছিল শাহরিয়ার কবিরকে। কিন্তু শাহরিয়ার কবিরের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি এখনও প্রমাণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার, সেটাই প্রশ্ন তুলেছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংস্থা।

তবে ইউএনএইচআরসি ওয়ার্কিং গ্রুপের পর্যবেক্ষণ বলছে, শাহরিয়ার কবির ‘চরমপন্থি মতাদর্শের’ বিরুদ্ধে প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন, যার মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থি রাজনৈতিক দলের সঙ্গে সন্ত্রাসবাদের সম্পর্কিত একটি তথ্যচিত্রও রয়েছে। প্রসঙ্গত, বাংলা আকাডেমি পুরস্কার পাওয়া শাহরিয়ার কবির একজন শিশুসাহিত্যিকও। তিনি দীর্ঘদিন থেকে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কার্যক্রম নিয়ে আওয়াজ তুলেছেন। ১৯৯৪ সালে শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুর পর তিনি কমিটির সভাপতি হন। এবং ২০২৪ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৭৬ থেকে ১৯৮০ সাল পর্যন্ত তিনি ছিলেন বাংলাদেশ লেখক শিবিরের সাধারণ সম্পাদক।

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহান আখতারের সঙ্গে বিবাদের জেরে নিষিদ্ধ রণবীর সিং

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌