না খেয়ে অফিস যাওয়ার দিন শেষ, মাত্র ৫ মিনিটে বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর প্রাতরাশ

Share:

নিজস্ব প্রতিনিধি: অফিসে বেরোনোর সময়টা সকলের অনেক ব্যস্ততায় কাটে। বিশেষ করে মহিলাদের। সংসারের কাজ সামলে বরের , সন্তানের টিফিন গুছিয়ে দিয়ে বের হতে নিজের কাছে একেবারেই সময় থাকে না। বাকিদের কথা ভাবলেও নিজে খেয়ে বের হওয়ার সময় হাতে থাকে না একেবারেই। কিন্তু রোজ এই না খেয়ে বের হওয়া শরীরের জন্য একেবাড়েই ভালো না। এমন অনিয়ম চললে শরীর ভিতর থেকে দুর্বল হয়ে পড়তে পারে এবং নানা সমস্যা দেখা দিতে পারে। সকালের খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অফিস বের হওয়ার আগে মাত্র ৫ মিনিট সময়ে বানিয়ে নেওয়া যায় একাধিক খাবার। কি কি বানাবেন চটজলদি জেনে নিন।

পনির-বিটরুট চিল্লা

প্রথমে একটি পাত্রে কিছুটা আটা নিন। এবার তাতেই বিটের রস, অল্প নুন, আমচুরগুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচালঙ্কাকুচি, জোয়ান আর হিং মিশিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে ফেলুন। এবার একটি তাওতে অল্প তেল ব্রাশ করে তাতে গোল করে ছড়িয়ে দিন। দু’ মিনিট পর উপর থেকে পেঁয়াজকুচি, ঝুরো করা পনির, ধনেপাতাকুচি ছড়িয়ে উল্টে দিন। দুই পিঠ ভালো করে সেঁকে নিলেই রেডি পনির-বিটরুট চিলা।

রুটি র‌্যাপ

আটা মেখে আগের দিন ফ্রিজে রেলহে দিতে পারেন। সেটি বের করে সকালে লেচি বেলে তাওয়ায় সেঁকে নিন। এবার ওই তাওয়ায় অল্প তেল দিয়ে ডিম দিয়ে অমলেট বানিয়ে পুরোপুরি হওয়ার আগে রুটি বসিয়ে। দুদিক ভালো করে ভেজে রোলের মত কুচোনো পেঁয়াজ, ক্যাপসিকাম, টম্যাটো সস্ দিয়ে রুটিটি ভাঁজ নিলেও রুটি র‌্যাপ।

দইয়ের স্যান্ডউইচ

একটি পাত্রে জল ঝরানো টকদই নিয়ে তাতে পেঁয়াজকুচি, শসাকুচি, ক্যাপসিকামকুচি, টম্যাটোকুচি, নুন, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, গোলমরিচগুঁড়ো মিশিয়ে দিন। এবার দু’টি মাল্টিগ্রেন পাউরুটিকে তিনকোনা করে অল্প মাখন দিয়ে সেঁকে দু’টি পাউরুটির মধ্যে ভরে দিন দইয়ের পুর।

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী