বিশ্বকাপের আগে মেসি খেলবেন প্রায় ১৬টি ম্যাচ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হাতে গোনা আর কয়েকমাস পরেই হতে চলেছে বিশ্বকাপ । এই ফুটবল বিশ্বকাপ নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে চড়ছে উত্তেজনার পারদ। জাতীয় দল, খেলোয়াড়, সংশ্লিষ্ট ক্লাব সকলেই বিশ্বকাপের প্রস্তুতি আর পরিকল্পনা করছে। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামিও খেলোয়াড়দের ২০২৬ সালের সূচি দিয়ে দিয়েছে। এই আবহেই জানা গিয়েছে সম্ভাব্য ফাইনাল এবং আর্জেন্টিনার অন্য প্রস্তুতি ম্যাচ বাদ দিয়ে বিশ্বকাপের আগে কমপক্ষে ১৬টি ম্যাচ খেলবেন মেসি।

২০২৬ সালের ৪ এপ্রিল হবে মায়ামি ফ্রিডম পার্কের উদ্বোধন। ওই দিন টানা পাঁচটি অ্যাওয়ে ম্যাচ শেষে অস্টিনের বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি। জানা গিয়েছে ১৬টি ম্যাচের মধ্যে ১৫টি ইন্টার মায়ামির হয়ে এবং ১টি আর্জেন্টিনার হয়ে খেলবেন মেসি। ফুটবল বিশ্বকাপ শুরু হবে ২০২৬ সালের ১১ জুন। ২০ সেপ্টেম্বর, যেদিন এমএলএসের নতুন সদস্য সান দিয়েগোর বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি, এটা হবে একটি উল্লেখযোগ্য মুহূর্ত। লিগ কর্তৃপক্ষ মহাদেশীয় প্রতিযোগিতা আর বিশ্বকাপকে সামনে রেখে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বৈশ্বিক টুর্নামেন্ট-সংক্রান্ত বিরতির সময়সূচিও জানিয়ে দিয়েছে। ফেব্রুয়ারি থেকে মে—এই সময়ে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে ইন্টার মায়ামি খেলবে।

ইতিমধ্যেই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বিশ্বকাপের আগে জেনে গিয়েছে তাদের সম্ভাব্য ম্যাচের তারিখ। ২৩ থেকে ৩১ মার্চের মধ্যে স্পেনের বিপক্ষে হবে ফাইনালিসিমা, লুসাইল সম্ভাব্য ভেন্যু। আর জুনের প্রথম সপ্তাহে ১১ জুনের প্রথম ম্যাচের আগে এক-দুটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ রাখা হতে পারে। ৫ ডিসেম্বর হবে বিশ্বকাপের ড্র। তবে বিশ্বকাপে যাই হোক আপাতত এমএলএস কনফারেন্সে দিকে আর্জেন্টাইন অধিনায়কের সব মনোযোগ রয়েছে । সিনসিনাটির বিপক্ষে সেমিফাইনালে জিতে গেলে মায়ামি খেলবে ২৯ নভেম্বরের ফাইনালে। সেটা জিতলে ৬ ডিসেম্বর খেলবে এমএলএস কাপের ফাইনাল।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা