আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুক্রবারেই চাঙ্গা বাজার! সবুজ সঙ্কেত দিচ্ছে সেনসেক্স ও নিফটি

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব বাজারে ও এশিয়া বাজারে করোনার ধাক্কায় ক্রমশ কমছে শেয়ার বাজারের সূচক। যার প্রভাব পড়েছিল ভারতের বাজারেও। গত এক সপ্তাহ ধরে ভারতের শেয়ার বাজারে পতন ছিল অব্যাহত। হু হু করে নামছিল সেনসেক্স ও নিফটির সূচক। যা শুক্রবার বাজার খুলতেই ইতিবাচক ইঙ্গিত দিল। শুক্রবারের শেয়ার বাজার খুলতেই অনেকটাই বাড়ে সেনসেক্স ও নিফটি। এদিন বাজার খোলার পরই বম্বে স্টক এক্সচেঞ্চের সূচক সেনসেক্স ৫৫০ পয়েন্ট বেড়ে পৌঁছে যায় ৫৭,৮০০-র ওপরে।

উর্ধ্বমুখী ন্যাশনাল স্টক এক্সচেঞ্চের সূচক নিফটিও। এদিন নিফটি বেড়েছে ৯৮ পয়েন্ট। লেনদেনের শুরুতে সবুজ সঙ্কেত নিয়ে ১৭,২০৮-এর স্তরে খোলে নিফটি। শুক্রবার বাজারে শেয়ারে ভালো খেলা হবে বলেই জানাচ্ছেন অর্থনীতিবিদরা। আগামী সপ্তাহেই সাধারণ বাজেট। তার আগেই শেয়ারের তেজি ভাব গুরুত্বপূর্ণ ব্যবসার ক্ষেত্রে। ভারতেও শেয়ার বাজারের সূচকের পতন হয় করোনার ধাক্কায় চলা মন্দার জন্য। সপ্তাহের শুরুতেই দেশের সবকটি সেক্টর কার্যত বসেই যায়। তাই হু হু করে পড়ে যায় সূচক। যা কাটিয়ে উঠে হু হু করে শেয়ার বাড়ল শুক্রবার।

নিফটির ৫০ শেয়ারের মধ্যে ৪৮ টি শেয়ারেই তেজিভাব রয়েছে। মাত্র দুটি শেয়ারে পতন চলছে আজও। শুক্রবার বাজার খুলতেই ব্যাঙ্ক নিফটিও লেনদেন শুরুর কয়েক মিনিটের মধ্যেই ৩০০ পয়েন্ট বেড়ে যায় এবং তা ৩৮ হাজার ২০০ পেরিয়ে গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

৫ মাস রিচার্জের দরকার নেই, BSNL-এর এই সস্তা প্ল্যান জানলে অবাক হবেন

টাওয়ার নাকি ডেজার্ট এয়ার কুলার, কোনটি আপনার জন্য ভাল, জেনে নিন

৯,৪০০ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ, কারণ কী?

পাম্পে উপচে পড়ছে ভিড়, বুধবার ভোট মিটলেই দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের?

বিরাট সঙ্কটে এয়ার ইন্ডিয়া-ইন্ডিগো, দেশজুড়ে বন্ধ হতে পারে উড়ান পরিষেবা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ