মর্মান্তিক! সলপে ৩ মাসের নাতিকে পুকুরের জলে ফেলে খুন, গ্রেফতার ঠাকুমা

Share:

নিজস্ব প্রতিনিধি, সলপ: ৩ মাসে নাতিকে খুন করার অভিযোগে গ্রেফতার ঠাকুমা। হাওড়ার সলপ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে বাগ পাড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত ঠআকুমাকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, ৩ মাসের শিশুটি ঠাকুমা সারথী বন্দ্যোপাধ্যায়ের পাশেই ঘুমিয়েছিল। আচমকাই শিশুটি চুরি গিয়েছে বলে বলতে থাকেন ঠাকুমা। পরিবারের সকলে মিলে খোঁজ খবর শুরু করে। ঠাকুমাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান প্রথমে শিশুটিকে কেউ চুরি করেছে। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা খোঁজ খবর শুরু করেন। বাড়ির কাছেই একটি পুকুরে শিশুটির দেহ দেখতে পান স্থানীয়রা। পুকুর থেকে দেহটি উদ্ধার করে ডোমজুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

এরপরেই ঠাকুমাকে চেপে ধরলে খুনের কথা স্বীকার করে নেন ঠাকুমা। শিশুটিকে মেরে পুকুরের জলে ফেলে দিয়েছে। এরপরেই অভিযুক্ত ঠাকুমাকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুখুনের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ সূত্রে জানা গেছে অভিজিৎ ব‍্যানার্জীর পুত্র সন্তান তিন মাসের অর্নব ব‍্যানার্জীকে পুকুর থেকে উদ্ধার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে আইনত ব‍্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

জানা গিয়েছে, ঠাকুমার কাছেই শিশুটি ছিল। হঠাৎ করেই খোঁজ পাওয়া যাচ্ছিল না। তখন ঠাকুমা বলতে থাকেন, শিশুটি তাঁর কাছে থাকলেও কেউ চুরি করেছে। চিৎকার চেঁচামিচিতে সকলে ছুটে আসেন। তারপরেই শুরু হয় খোঁজ। স্থানীয়রাই দেহটি উদ্ধার করেছে দেহটিকে। তারপরেও খুনের কথা জানায়নি ঠাকুমা। পরে চাপ দিতে বেরিয়ে আসে আসল সত্য।

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ