ফুটবল বিশ্বকাপ শেষে ৫১১ বছরের প্রাচীন এই স্থানে বিয়ে করবেন রোনাল্ডো

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছরের গ্রীষ্মে বিয়ের পিঁড়িতে বসছেন তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সাথে সাত পাকে বাঁধা পড়বেন বলে জানা গিয়েছে। চলতি বছরে রোনাল্ডো এবং রদ্রিগেজ বাগদান সেরেছেন। নয় বছরের সম্পর্কের পর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁদের জীবনের সেরা মুহূর্তের কথা জানান। সূত্রের খবর ফুটবল আইকন ২০২৬ ফিফা বিশ্বকাপের পর তাঁর জন্মস্থান মাদেইরাতে তার জীবনের নতুন অধ্যায় শুরু করবেন। তিনি ৫১১ বছরের পুরানো প্রাচীনতম উপাসনালয় ফানচালের ঐতিহাসিক ক্যাথেড্রালে বিয়ে করবেন বলে জানা গিয়েছে।

যেখানে তারকা জুটি বিয়ে করবেন এই গির্জাটি ১৫১৪ সালে উদ্বোধন করা হয়েছিল এবং রোনাল্ডোর জন্মস্থান থেকে দুই কিলোমিটারেরও কম দূরে অবস্থিত। এটি তার শৈশবের ক্লাব ন্যাসিওনাল দা মাদেইরার কাছেও অবস্থিত, যেখান থেকে তিনি ১২ বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেড আসার আগে স্পোর্টিং লিসবনে চলে আসেন।

রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তির রদ্রিগেজের সঙ্গে প্রথম দেখা হয়েছিল ২০১৬ সালে, যখন তিনি স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে ছিলেন। তাদের দুটি সন্তান রয়েছে। দু’জন সারোগেট মায়ের গর্ভে রোনালদোর তিনটি সন্তানও হয়েছে। বিয়ে করতে এত সময় নিয়েছেন কেন? এই প্রশ্নের উত্তরে এক সাক্ষাৎকারে রোনাল্ডো বলেছেন, “আমি সবসময় বলি ভালো জিনিসগুলো, সঠিক সময়ে আসে। আর মাঝে মাঝে এটা বুঝতে সময় লাগে, যাতে তুমি কিছু ভুল না করো… আমার মনে হয় এটা সেই মুহূর্ত, শুধু আমার সন্তানদের মা বলে নয়, শুধু সেই ব্যক্তি যাকে আমি বেশি ভালোবাসি।”

নতুন জীবন শুরুর আগে ফুটবলার বলেছেন, “এটা আমার জীবনের ভালোবাসা। তাই আমি মনে করি এটা সঠিক মুহূর্ত। শুধু বিয়ে করতে যাচ্ছি বলে কিছুই বদলাবে না। এটা জীবনের একটা সুন্দর অধ্যায়। এটা ভালো… আমি জানতাম, একদিন আমিও  প্রস্তাব দেব, কিন্তু আমি জানি না কোন পথে। তুমি জানো, এটা কঠিন… যখন তুমি তোমার স্ত্রীকে প্রস্তাব দাও, তখন তুমি কখনই মুহূর্ত, পরিস্থিতি, পরিবেশ জানো না। আমি সবসময় বলি ভালো জিনিসগুলো স্বাভাবিকভাবেই আসে – ফুটবল, জীবন, সুযোগ, বিয়ে।”

.

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি