গয়নার সোনা আরও সস্তা, ৬২ হাজারে নামল রুপোর কেজি

যদিও ২৪ ক্যারেট সোনার দাম গতকালের তুলনায় প্রতি গ্রামে ১০৫০ টাকা বেড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা দ্বিতীয়দিন পতন ঘটল ২২ ক্যারেট সোনার দামে। বৃহস্পতিবার ২২ ক্যারেটের সোনার দাম প্রতি গ্রামে কমেছে ৩৫ টাকা। অর্থা‍ৎ ১০ গ্রামে কমেছে ৩৫০ টাকা। গয়নার সোনার পাশাপাশি রুপোর দামেও বড়সড় ধস নেমেছে। এক ধাক্কায় কেজি প্রতি রুপোর দাম কমেছে ১২০০ টাকা। যার ফলে প্রতি কেজি রুপোর দাম এসে দাঁড়িয়েছে ৬৩ হাজার টাকা। যদিও ২৪ ক্যারেট সোনার দাম গতকালের তুলনায় প্রতি গ্রামে ১০৫০ টাকা বেড়েছে।

গত কয়েকদিন ধরেই শেয়ারবাজার ওঠানামা করছে। যার প্রভাব এসে পড়েছে সোনা-রুপোর বাজারে। ফলে একদিন দাম কমছে তো পরের দিন চড়ছে। বৃহস্পতিবার শেয়ারবাজার কিছুটা চাঙা হয়েছিল। যদিও ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের পতন ঘটেছে। শুক্রবার বাজার বন্ধের সময় ৭৬ দশমিক ৭১ সূচক খুইয়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৫৭ হাজার ২০০ দশমিক ২৩ সূচকে।

বিয়ের মরসুমে সাধারণত সোনা ও রুপোর চাহিদা বেড়ে যায়। আর সেই চাহিদা বাড়ার ফলেই বাজারে স্থিতাবস্থা বজায় থাকে না বলে জানিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। এদিন কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪ হাজার ৫১৫ টাকা। অর্থা‍ৎ প্রতি ১০ গ্রাম সোনা বিক্রি হয়েছে ৪৫ হাজার ১৫০ টাকায়। আগের দিন দাম ছিল ৪৫ হাজার ৫০০ টাকা। তবে ২৪ ক্যারেট সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার যেখানে প্রতি গ্রাম ২৪ ক্যারেটের সোনার দাম ছিল ৪৮ হাজার ২০০ টাকা তা বেড়ে এদিন হয়েছিল ৪৯ হাজার ২৫০ টাকা।

রুপোর দামও টানা দ্বিতীয় নিম্নমুখী। বৃহস্পতিবার যেখানে কলকাতায় প্রতি কেজি রুপোর দাম ছিল ৬৩ হাজার টাকা, তা এদিন কমে দাঁড়িয়েছে ৬২ হাজার টাকায়। সোনা এবং রুপোর দাম নিম্নমুখী হওয়ায় সাধারণ মানুষের মুখে অনেকটাই হাসি ফুটেছে।

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য

রাজ্য সরকারের তরফে মিলবে ১০ দিনের বিশেষ ছুটি,কারা পাবেন এই সুবিধা?

ফিলিপাইনে জোরালো ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২, আহত ২০০

ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

বারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে নগরপালের সঙ্গে বৈঠকে ৬ বিজেপি বিধায়ক, কী আলোচনা হল?

‘মেটা’য় ছাঁটাইয়ের হাত থেকে রক্ষা, তবুও অব্যক্ত যন্ত্রণায় বিদ্ধ আধিকারিক

‘আমরা ১৫-২০ দিনের মধ্যেই একটি ছবির কাজ শেষ করে ফেলি’, বাংলা সিনেমা নিয়ে যিশু

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…

দল ভেঙে ২০ সাংসদ নিয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন কাকলি-শতাব্দীরা

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২