বাড়তে পারে রান্নার গ্যাসের দাম, ১ ডিসেম্বর থেকে একাধিক নিয়ম বদল

১ ডিসেম্বর থেকে দেশজুড়ে একাধিক পরিবর্তন হচ্ছে। আধার কার্ডে পরিবর্তন হচ্ছে। এলপিজি রান্নার গ্যাসের দাম পরিবর্তন হবে। বিমানের টারবাইন জ্বালানির দামে পরিবর্তন হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: ১ ডিসেম্বর থেকে দেশজুড়ে একাধিক পরিবর্তন হচ্ছে। আধার কার্ডে পরিবর্তন হচ্ছে। এলপিজি রান্নার গ্যাসের দাম পরিবর্তন হবে। বিমানের টারবাইন জ্বালানির দামে পরিবর্তন হবে। লাইফ সার্টিফিকেট ফাইলিংয়ে কিছু পরিবর্তন হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়মে কিছু বড় পরিবর্তন হবে। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের এসএমএস ক্লার্ক চার্জে পরিবর্তন হবে। শ্রম আইনে পরিবর্তন হবে। জেনে নিন বিস্তারিত…

আধার কার্ডে পরিবর্তন: আগামী ১ ডিসেম্বর থেকে আধার কার্ডে বড় ধরনের পরিবর্তন আনছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। আধার কার্ড থেকে বাদ দেওয়া হবে নাম, ঠিকানা এবং নম্বর। বদলে আধার কার্ডে কার্ড হোল্ডারের ছবি এবং একটি QR কোড যোগ করা হবে।

LPG-র দামে পরিবর্তন: আগামী ১ ডিসেম্বর থেকে LPG-র দামে কিছু পরিবর্তন আনা হবে। প্রতি মাসের প্রথম দিনে বিশ্বব্যাপী দাম-মুদ্রার ওঠানামার উপর ভিত্তি করে তেল বিপণন সংস্থাগুলি LPG-র দাম পরিবর্তন করে। অবশ্য গত মাসে ডমেস্টিক গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। তবে ১ ডিসেম্বর থেকে LPG-র দামে কিছু পরিবর্তন আনা হবে।

বিমানের টারবাইন জ্বালানির দামে পরিবর্তন: এলপিজির মতো বিমানের টারবাইন জ্বালানির দামও ওঠানামা করবে। যা বিমান সংস্থাগুলির পরিচালন খরচের উপর প্রভাব ফেলবে। এবং বিমান টিকিটের দামেও পরিবর্তন হবে।

লাইফ সার্টিফিকেট ফাইলিং: ৩০ নভেম্বর লাইফ সার্টিফিকেট ফাইলিংয়ের শেষদিন। লক্ষ লক্ষ পেনশনভোগীর গুরুত্বপূর্ণ সনদ এটি। তাই এটি জমা দেওয়ার নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে পেনশন ক্রেডিট সাময়িকভাবে স্থগিত হয়ে যেতে পারে। ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে ওয়াক-ইন জমা অব্যাহত রয়েছে। অর্থাৎ তিনি পেনশনভোগীরা বেঁচে আছেন কিনা, সেটার প্রমাণ। তাই ১ ডিসেম্বরের পর, পেনশনভোগী সার্টিফিকেট দাখিল করতে পারবেন না। যাতে তাদের সমস্যা হতে পারে।

SBI-এর দু’টি নতুন নিয়ম: আগামী ১ ডিসেম্বর থেকে দু’টি নতুন নিয়ম কার্যকর করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ৩০ নভেম্বরের পর থেকে গ্রাহকেরা আর এমক্যাশ ব্যবহার করে লেনদেন করতে পারবেন না। এক্ষেত্রে UPI, আরটিজিএস এবং এনইএফটি-র মাধ্যমে লেনদেন করতে হবে। এটিএম ফিও পরিবর্তন হবে। নির্ধারিত সীমা অতিক্রম করলে আনুমানিক ২ টাকা অতিরিক্ত ফি দিতে হবে।

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের এসএমএস ক্লার্ক চার্জ: এদিকে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কও সেভিংস অ্যাকাউন্টে কিছু নিয়ম পরিবর্তন করেছে। ১ ডিসেম্বর থেকে, ৩০ বারের বেশি এসএমএস করলে প্রতি পিছু ০.১৫ পয়সা ফি নেওয়া হবে। এই নিয়মটি RTGS, IMPS ট্রান্সফার, ATM থেকে টাকা তোলা এবং অন্যান্য লেনদেনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

শ্রম আইনে পরিবর্তন: আগামী ১ ডিসেম্বর থেকে নতুন শ্রম আইন কার্যকর হবে। বেতন কাঠামোর পরিবর্তন হবে। একজন কর্মচারীর মোট বেতনের ৫০% মূল বেতন হিসেবে বিবেচিত হবে। গ্র্যাচুইটি কার্যকর করা হবে।

রেশন কার্ড আপডেটের শেষ তারিখ ৩১ ডিসেম্বর: এছাড়াও, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে রেশন কার্ড আপডেট করে ফেলতে হবে। সেক্ষেত্রে আধার লিঙ্কিং বাধ্যতামূলক। সিম কার্ড বিক্রেতাদের রেজিস্টার এবং যাচাই বাধ্যতামূলক থাকবে। নয়তো ১০ লক্ষ টাকা জরিমানা দিতে হতে পারে। এবং কারাদণ্ডও হতে পারে।

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’