মায়ের স্কুটিতে মোটরসাইকেলে ধাক্কা, পড়ে গিয়ে ৭ বছরের পড়ুয়ার মাথা ট্রাকের চাকার তলায়

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: স্কুলে সকালে গিয়েছিল। দুপুরে স্কুলের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু মাঝপথেই থেমে গেল সবকিছু। মায়ের সাথে স্কুটিতে চেপে ফেরার পথে একটি বাইকের সঙ্গে সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেল সাত বছরের পড়ুয়া।শিলিগুড়ির ইষ্টার্ণ বাইপাস সংলগ্ন বানেশ্বর মোড়ে(Baneswar More) ট্রাকের চাকার তলায় পিষ্ট হয়ে মৃত্যু হল ৭ বছরের ইয়াশবর্ধন প্রসাদের। ঘটনার পর এলাকায় নেমে আসে শোকের ছায়া। পাশাপাশি উত্তেজনা ছড়ায় গোটা বাইপাস জুড়ে।পুলিশ সূত্রে জানা গেছে, অরবিন্দ পল্লীর(Arabandapally) বাসিন্দা ইয়াশবর্ধন (Yashbardhan)শিলিগুড়ির একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র ছিল। শনিবার স্কুলে একটি বিশেষ অনুষ্ঠান থাকায় সে এবং তার ভাই সকালে স্কুলে গিয়েছিল। অনুষ্ঠান শেষে মা স্কুটিতে করে দুই ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন।

বানেশ্বর মোড়ের কাছাকাছি পৌঁছতেই পিছন থেকে একটি বাইক সজোরে ধাক্কা মারে তাঁদের স্কুটিকে। ধাক্কার জেরে তিনজনই ছিটকে পড়েন রাস্তায়। মা রাস্তার বাঁ দিকের পাশে পড়লেও ইয়াশবর্ধন গিয়ে পড়ে পড়ে মাঝরাস্তায়।ঠিক সেই মুহূর্তেই পিছন থেকে আসা একটি চলন্ত ট্রাক শিশুটিকে এড়িয়ে যেতে পারেনি। ট্রাকের সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইয়াশবর্ধনের। প্রত্যক্ষদর্শীদের দাবি,সবকিছু ঘটে যায় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। দুর্ঘটনার কয়েক গজ দূরেই রয়েছে ট্রাফিক আউটপোস্ট। খবর পেয়ে ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব শেষ। ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির(Ashighar Fari) পুলিশও।এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ইষ্টার্ণ বাইপাসে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। বহু পথচারী ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

বাইক চালকের বেপরোয়া আচরণ ও ভারী গাড়ির অতিরিক্ত গতি—দুটো মিলেই এই মর্মান্তিক দুর্ঘটনা বলেই মত অনেকের।“বাইকটা খুব জোরে আসছিল। ধাক্কা লাগতেই সবাই রাস্তার ওপর পড়ে যান। এক মুহূর্তের মধ্যে ট্রাকটা এসে পড়ে। বাঁচার কোনও সুযোগই ছিল না।”ঘটনার পর পুলিশ বাইক আরোহীর সন্ধান শুরু করেছে। ট্রাকটিকেও আটক করা হয়েছে। ঠিক কীভাবে ঘটনাটি ঘটল, কার গাফিলতি ছিল—তা জানতে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।স্থানীয়দের দাবি, ওই মোড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির বাইক এবং ভারী গাড়ির চাপে এলাকা দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে। ট্রাফিক নিয়ন্ত্রণ বাড়ানোর দাবিও উঠছে।

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর