ভারতের প্রথম AI-চালিত ‘ড্রোন হান্টার’! বাজারে এল ইন্দ্রজাল (Indrajaal) রেঞ্জার

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে এবার সীমান্ত সুরক্ষা এবং আকাশ প্রতিরক্ষায় এল এক নতুন বিপ্লব। দেশের প্রথম সম্পূর্ণ সচল, এআই-সক্ষম অ্যান্টি-ড্রোন টহল যান বা Anti-Drone Patrol Vehicle (ADPV) ‘ইন্দ্রজাল (Indrajaal) রেঞ্জার‘ বাজারে এনেছে ইন্দ্রজাল (Indrajaal) সংস্থা। এই অত্যাধুনিক যানটি তৈরি হয়েছে বিখ্যাত Toyota Hilux 4X4 পিকআপ ট্রাকের প্ল্যাটফর্মে, যা যে কোনও কঠিন ভূখণ্ডে চলতে সক্ষম।

কেন এই রেঞ্জার এত গুরুত্বপূর্ণ?

এতদিন ড্রোন প্রতিরোধের জন্য যে স্থিতিশীল বা static ব্যবস্থাগুলি ব্যবহার করা হত, তাদের প্রধান সীমাবদ্ধতা ছিল যে তারা এক জায়গায় আটকে থাকত। কিন্তু, ড্রোন আক্রমণ তো আর এক জায়গায় বসে থাকে না। ইন্দ্রজাল (Indrajaal) রেঞ্জার সেই সমস্যাই দূর করে। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি টহল দেওয়ার সময়, অর্থাৎ চলতে চলতেই, শত্রুর ড্রোন শনাক্ত, ট্র্যাক এবং নিস্ক্রিয় করতে পারে। সীমান্ত রাস্তা, গুরুত্বপূর্ণ পরিকাঠামো করিডোর এবং ঝুঁকিপূর্ণ শহুরে পরিবেশের জন্য এটি এক গতিশীল প্রতিরক্ষা ব্যবস্থা।

SkyOS – যে রেঞ্জার–কে চালনা করে

এই নতুন প্রযুক্তির মূল ভিত্তি হল ইন্দ্রজাল (Indrajaal)-এর নিজস্ব SkyOS অটোনমি ইঞ্জিন। এটি একটি অত্যন্ত উন্নত প্ল্যাটফর্ম যা একটি সমন্বিত C5ISRT স্তর হিসাবে কাজ করে— যার পুরো অর্থ হল Command, Control, Communications, Computers, Cyber, Intelligence, Surveillance, Reconnaissance, and Targeting।

SkyOS বহু-সেন্সর থেকে তথ্য সংগ্রহ করে, অত্যাধুনিক অ্যালগরিদম ব্যবহার করে এবং পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকে। এর সেন্সর, দিক নির্ণয়কারী (Direction Finders) এবং RF অ্যানালিটিক্সের মাধ্যমে ড্রোন শনাক্ত করার ক্ষমতা ১০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর ফলে, এটি আকাশে উড়ন্ত সন্দেহজনক ড্রোন সম্পর্কে দ্রুত সতর্ক করতে এবং স্বয়ংক্রিয়ভাবে পাল্টা ব্যবস্থা নিতে সক্ষম।

বহু-স্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা:

বিপজ্জনক ড্রোন শনাক্ত হওয়ার পর, ইন্দ্রজাল (Indrajaal) রেঞ্জার একটি বহু-স্তরীয় স্ট্র্যাটেজি প্রয়োগ করে। এতে নিশ্চিত করা হয় যে শত্রুর ক্ষতি হবে কিন্তু পার্শ্ববর্তী ক্ষতির পরিমাণ থাকবে ন্যূনতম।

  • অ-গতিশীল (Non-kinetic) ব্যবস্থা: এর মধ্যে রয়েছে অত্যাধুনিক সাইবার টেকওভার ইউনিট, যা শত্রুর ড্রোনের নিয়ন্ত্রণ নিয়ে নিরাপদ অবতরণ করাতে পারে। এছাড়াও, GNSS স্পুফিং (Global Navigation Satellite System Spoofing) এবং RF জ্যামিং ব্যবহার করে ড্রোনের নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত করা হয়। একে ‘Soft Kill’ বলা হয়, যা চার কিলোমিটার পর্যন্ত কার্যকর।
  • গতিশীল (Kinetic) ব্যবস্থা (Hard Kill): যদি থ্রেট বড় হয়, তবে রেঞ্জার হার্ড-কিল ব্যবস্থার জন্য প্রস্তুত থাকে। এর মধ্যে রয়েছে স্প্রিং-লোডেড কিল সুইচ এবং ইন্টারসেপ্টর ড্রোন মোতায়েন। এই সব ব্যবস্থা স্ট্র্যাটেজিগতভাবে মজবুত Toyota Hilux 4X4-এর উপরে বসানো হয়েছে, যা যেকোনো স্থানে গিয়ে ড্রোন-বিরোধী কাজ করতে পারে।

ইন্দ্রজাল (Indrajaal)-এর অন্যান্য ড্রোন-বিরোধী প্রোডাক্টগুলির মধ্যে রয়েছে Infra, Urban, Military, Trooper, Border, Combat, Zombee, Maritime এবং Repulsor। নতুন রেঞ্জার দেশের আকাশ সুরক্ষায় এক নতুন যুগের সূচনা করল।

 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল