মেয়ের বাবা হওয়ার খুশিতে পাপারাজ্জিদের মিষ্টি বিতরণ রাজকুমারের

রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় মুম্বইয়ে অনুষ্ঠিত 'উই দ্য উইমেন' অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং বলিউডের অনেক তারকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরভর বলিউডে খুশির মরসুম। মা-বাবা হয়েছেন একঝাঁক অভিনেতা-অভিনেত্রী। আবার কেউ বাবা- মা হওয়ার অপেক্ষায় রয়েছেন। সপ্তাহখানেক আগেই বাবা-মা হওয়ার সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন রাজকুমার রাও ও পত্রলেখা। বিয়ের চতুর্থ বার্ষিকীতেই ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। তবে মেয়ে হওয়ার খবর জানালেও তাঁর নাম বা মুখ কিছুই প্রকাশ্যে আনেন নি তারকা যুগল। এমনকী প্রেগনেন্সি অবস্থায় পত্রলেখা ক্যামেরা থেকেও দূরে ছিলেন। যাই হোক, এবার বাবা হওয়ার খুশিতে পাপারাজ্জিদের মিষ্টির বাক্স বিতরণ করলেন রাজকুমার।

 

 

View this post on Instagram

 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় মুম্বইয়ে অনুষ্ঠিত ‘উই দ্য উইমেন’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং বলিউডের অনেক তারকা। ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, জাহ্নবী কাপুর, রাজকুমার, মালাইকা অরোরা-সহ একাধিক তারকা। আর সেখানেই ভিড় জমিয়েছিলেন পাপারাজ্জিরাও। তাদের অনুষ্ঠানস্থলে দেখতে পেয়েই খুশি মিষ্টির বাক্স বিতরণ করেন ‘স্ত্রী ২’ নায়ক। সঙ্গে বাবা হওয়ার খুশি ভাগ করে নেন। এদিন অভিনেতার পরনে ছিল সাদা গোল গলার টি-শার্ট এবং কালো জ্যাকেট। অভিনেতাকে প্যাপরা অভিনন্দন জানালে তিনি উত্তরে ধন্যবাদ জানান। এরপর, প্যাপরা অভিনেতাকে মেয়ের নাম জিজ্ঞাসা করলে অভিনেতা বলেন, এখনও কিছু ঠিক হয়নি। এদিন হরমনপ্রীতের সঙ্গে কথোপকথন হয় রাজকুমার রাওয়ের। যেখানে তিনি বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ককে জিজ্ঞাসা করে ছিলেন মেয়ের বাবা হওয়ার জন্যে কী কী করতে হবে? তখন ক্যাপ্টেন বলেন, একটি মেয়ের জীবনে তাঁর বাবার ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনিও তাঁর বাবার থেকে অনেক কিছু শিখেছেন। শুধু একটাই কথা, মেয়ে যা করতে চায় তাই করতে দিতে হবে। বাধা দিলে চলবে না। অনেক সময় দিতে হবে।

 

 

View this post on Instagram

 

A post shared by Barkha Dutt (@barkha.dutt)

গত ৯ জুলাই, রাজকুমার এবং পত্রলেখা ঘোষণা করেছিলজন যে, তারা ৩.৫ বছর বিবাহের পর তাদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন। যৌথ পোস্টে, তারা একটি টেমপ্লেট শেয়ার করে লেখেন, ‘বেবি অন দ্য ওয়ে’। রাজকুমার এবং পত্রলেখা প্রায় এক দশক ধরে সম্পর্কে থাকার পর ২০২১ সালের ১৫ নভেম্বর চণ্ডীগড়ের দ্য ওবেরয় সুখবিলাস স্পা রিসোর্টে ঐতিহ্যবাহী বিবাহ সারেন। এই দম্পতি ২০১৪ সালের সিটিলাইটস ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। 

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

FIFA World Cup 2026: পানামাকে ১-০ গোলে হারাল ঘানা

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়