ফুটবল প্র্যাকটিসের নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ কিশোর

Share:

নিজস্ব প্রতিনিধি: প্র্যাকটিসে যাচ্ছি বলে ঘর থেকে বেরিয়েছিল স্কুলপড়ুয়া। তারপর থেকে আর তার কোনও খোঁজ মিলছে না। নরেন্দ্রপুরের এক উঠতি ফুটবলারের আকস্মিক নিরুদ্দেশ হয়ে যাওয়াকে ঘিরে তৈরি হয়েছে প্রবল চাঞ্চল্য। তার নাম শুভঙ্কর বারুই। বছর পনেরোর ওই কিশোর প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ। সপ্তাহ কাটলেও এখনও তার খোঁজ মেলেনি। আর এতে অথৈ জলে পড়েছেন পরিবারের সদস্যরা। নরেন্দ্রপুর থানার পুলিশ খবর নিয়ে জানতে পেরেছে, প্র্যাকটিসে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল শুভঙ্কর তা ঠিক, কিন্তু মাঠে সে যায়নি। আর এই নিয়ে দানা বেঁধেছে রহস্য।

পুলিশ ঘটনার তদন্তে নামলেও এখনও রহস্যের কোনও কিনারা করতে পারেনি। পুলিশ সূত্রে খবর, খুব ছোটবেলায় মাকে হারিয়েছিল শুভঙ্কর। পরে বাবাও তাকে ছেড়ে চলে যায়। তারপর থেকেই নরেন্দ্রপুরের খুড়িগাছি এলাকায় মাসি অসীমা দাসের কাছে থাকত সে। পড়াশোনা করত সোনারপুরের গোড়খাড়া বিদ্যামন্দিরে। নবম শ্রেণির ছাত্র শুভঙ্কর পড়াশোনার থেকে খেলাধুলা করতেই ভালবাসত সে। ভাল ফুটবল খেলতো। সহপাঠীরা জানিয়েছে বেশ কয়েকদিন ধরেই শুভঙ্কর পড়তে যাচ্ছিল না। মাসি খুব বকাবকি করেন এই নিয়ে। সম্ভবত সেই অভিমানেই ঘর ছাড়ে শুভঙ্কর। গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ।

শুভঙ্করের মাসি জানাচ্ছেন গত ২৬ নভেম্বর সকাল ছ‘টা নাগাদ ফুটবল প্রশিক্ষণের জন্য বাড়ি থেকে বেরোয় সে। তারপর থেকে আর তার কোনও খোঁজ পাওয়া যায়নি। বহু সময় পেরোলেও শুভঙ্কর বাড়ি ফেরেনি। বাধ্য হয়ে নরেন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। কিন্তু এক সপ্তাহ কেটে গেলেও কোনও খবর পাওয়া যায়নি। শুভঙ্করের পরিবারের দাবি স্কুলপড়ুয়ার নিখোঁজ হওয়াকে বিশেষ গুরুত্ব সহকারে দেখছে না পুলিশ। বারবারই তাঁরা দেখছি, দেখব বলে দিন কাটাচ্ছে। এখন সবার একটাই চিন্তা, ছেলেটা কোথায় আছে, কেমন আছে। 

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী