সাত মাস মর্গে থাকা দিল্লির বাসিন্দা ভারতীয় নাগরিকের দেহ পুড়িয়ে দিল ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মৃত্যুর পর সাত মাস ধরে মর্গে ছিল দেহ। ভারতীয় নাগরিক হওয়া সত্বেও দেহ ফেরাতে আগ্রহ  দেখায়নি মোদি সরকার। উল্টে বাংলাদেশের মাটিতেই মৃতের শেষ স‍ৎকার করার সম্মতি দিয়েছিল অমিত শাহের নেতৃত্বাধীন স্বরাষ্ট্রমন্ত্রক। আর সেই সম্মতি মেলার পরেই বুধবার (৩ ডিসেম্বর) রাজন নামে ওই ভারতীয় নাগরিকের মরদেহ পুরসভার শ্মশান ঘাটে পোড়ানো হয়।

শরীয়তপুর জেলের সুপার বজলুর রশিদ জানিয়েছেন, ‘তিন বছর আগে ২০২২ সালের ২৫ অগস্ট পদ্মা সেতুর দক্ষিণ থানা এলাকা থেকে অনুপ্রবেশের দায়ে আটক করা হয় ভারতীয় নাগরিক রাজনকে। সে দিল্লির বাসিন্দা। অনুপ্রবেশের দায়ে ২০২৩ সালের ১৯ নভেম্বর আদালত তাকে ১ বছর কারাদণ্ডের সাজা দেয়। সাজার মেয়াদ শেষ হওয়ার পরও তিনি আরপি (বিদেশি) বন্দি হিসেবে কারাগারে ছিলেন। চলতি বছরের ১৮ মে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায় কারা কর্তৃপক্ষ। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পর থেকে হাসপাতালের মর্গেই রাখা ছিল রাজনের দেহ।’

রাজনের সম্পূর্ণ ঠিকানা না জানা থাকায় ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের মাধ্যমে দিল্লিতে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রককে দেহ ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করার জন্য ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। গত কয়েক মাস ধরে লাগাতার তাড়া দেওয়া হয়। কিন্তু রাজনের ঠিকানা খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়ে দেয় স্বরাষ্ট্র মন্ত্রক। উল্টে মরদেহ বাংলাদেশের মাটিতে পুড়িয়ে ফেলতে বলা হয়। জেল সুপার জানিয়েছেন, ‘দুই দেশের উচ্চপর্যায়ের আলোচনার পর মরদেহ সৎকারের সিদ্ধান্ত হয়। এদিন সকালে আনুষ্ঠানিকতা শেষে দাহ করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট দফতরে জানানো হবে।’

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারাটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর