দিল্লি থেকে বন্ধ উড়ান, ইন্ডিগোর বিরুদ্ধে চরম অসহযোগিতার অভিযোগ যাত্রীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্ডিগোর কর্মী সংকট ভারতজুড়ে বিমান পরিষেবাকে ব্যাহত করছে। এখনও পর্যন্ত, এই সংস্থাটি দেশব্যাপী ১,০০০ টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে। ভারতের প্রতিটি বিমানবন্দরে মানুষের মাথা আর লাগেজ ব্যতীত আর কিছুই দেখা যাচ্ছে না। দিল্লি ও চেন্নাইয়ে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে ইন্ডিগো পরিষেবা।

দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে, শুক্রবার মধ্যরাত পর্যন্ত সমস্ত দেশীয় ফ্লাইট বাতিল করা হয়েছে। তারপর থেকে ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা। বন্দরে অপেক্ষারত যাত্রীরা ফ্লাইট বিলম্ব, লাগেজ হারিয়ে যাওয়া এবং খাবার ও জলের অভাবের অভিযোগ করেছেন।

দিল্লির ২২৫টি ফ্লাইট বাতিল হয়েছে। বেঙ্গালুরু ১০২টি ফ্লাইট বাতিল করেছে। মুম্বই থেকে ১০৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।হায়দরাবাদের ৯২টি ফ্লাইট বাতিল হয়েছে। পুনে থেকে ৩২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দরে আটকে থাকা যাত্রীরা এই পরিস্থিতিকে চূড়ান্ত বিশৃঙ্খল বলে বর্ণনা করেছেন। অনেকেই জানিয়েছেন এই যে পর পর ফ্লাইট বাতিল করা হয়েছে তা নিয়ে কাউকে কিছু জানানো হয়নি।

আহমেদাবাদ থেকে বারাণসীগামী ফ্লাইট বাতিল হওয়ায় এক যাত্রী এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন, “আমরা ১০-১২ ঘন্টা ধরে খাবার ও জল ছাড়াই আটকে আছি। বিকল্প ফ্লাইটের ভাড়া স্বাভাবিক ভাড়ার থেকে প্রায় তিনগুণ। প্রাপ্তবয়স্কদের একজনকেই দিতে হবে প্রায় ২৪ হাজার থেকে ৩০ হাজার টাকা।”

আরেক যাত্রী আরও বলেন, “আমাদের জানানো হয়নি যে তারা ফ্লাইট বাতিল করছে। আমরা ভোর ৫টা থেকে জেগে আছি। এখান ২ ঘণ্টা পেরিয়েও ফ্লাইট স্বাভাবিক হয়নি। কতক্ষণ থাকতে হবে জানি না। এদিকে ইন্ডিগো থেকে আমাদের খাওয়া বা থাকার কোনও ব্যবস্থা করছে না। ওরা বলছে আগামীকাল আমাদের বিমানের ব্যবস্থা করবে। এদিকে আমাদের একটা বিয়েতে যোগ দিতে যাওয়ার কথা। কী যে ভীষন ঝামেলায় আছি। ইন্ডিগো কর্তৃপক্ষ আমাদের সত্যিই হতাশ করেছে।”

প্রসঙ্গত, ইন্ডিগো সংস্থার ফ্লাইট বাতিলের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন কমপক্ষে প্রায় ১৭০-২০০টি ফ্লাইটে দেরীতে চলাচল করছে। বিমান চলাচল বিঘ্নিত হওয়ার ফলে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। মনে করা হচ্ছে চলতি শীতকালীন অধিবেশনে বিরোধীরা সংসদে এই বিষয়টি উত্থাপন করতে পারে।

বুধবার ইন্ডিগো বিমান কর্তৃপক্ষ কমপক্ষে ১৫০টি ফ্লাইট বাতিল করেছিল। বৃহস্পতিবারও বজায় ছিল একই ধারা। শুক্রবার এই সংখ্যা আরও বেড়ে গিয়েছে। একের পর এক বিমান বাতিল হওয়ার ফলে প্রবল বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে বিমানবন্দর জুড়ে। এর ফলে যাত্রীদের প্রবল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দেশের অন্যতম বৃহৎ বিমান সংস্থার এমন অনিয়মে হতবাক সকলেই। মূলত পর্যাপ্ত বিমানকর্মী না থাকার কারণেই এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ।

এদিন সকালেও ইন্ডিগোর ফ্লাইট বুকিং পদ্ধপ্তি নিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়েছে যাত্রীদের। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন। এই বিভ্রাটের জন্য ক্ষমা চেয়ে আগেই কর্তৃপক্ষ জানিয়েছিল শুক্রবার পর্যন্ত এমন অনেক ফ্লাইট বাতিল করা হবে। তাই যাত্রীদের প্রস্তুত থাকার পরামর্শও দেওয়া হয়েছিল। আজ পশ্চিমবঙ্গ থেকেও ২৬টি বিমান বাতিল করা হয়েছে।

প্রতিদিন প্রায় ২,৩০০টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করে ইন্ডিগোর। এয়ার ইন্ডিয়ার থেকে টিকিটের দাম তুলনামূলক কম বলে বহু মানুষ এই সংস্থার ফ্লাইটে যাতায়াত করেন। সেই পকেট ফ্রেন্ডলি বিমান সংস্থার পরিষেবার ক্ষেত্রে এমন বিপর্যয় ঘটায় হতবাক সকলেই। সূত্রের খবর, আগামী ১০ ফেব্রুয়ারির আগে এই সমস্যার সমাধান হবে না।

অম্বুবাচীর পুণ্যক্ষণে খুলতে পারে সৌভাগ্যের দ্বার, কী বলছে আজকের রাশিফল?

ইরানের দুর্ভেদ্য রক্ষণ দুর্গে আটকে গেল বেলজিয়াম, লাল কার্ড দেখলেন বেলজিয়ামের নাথান

সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে জয় পেল স্পেন

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন স্প্যানিশ ফুটবলের রাজপুত্র ইয়ামাল

মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকার সিংহদের কাছে হেরে গেলেন হরমনপ্রীতরা

তৃণমূলের পার্টি অফিসের আলমারি থেকে প্রচুর আধার ও জব কার্ড উদ্ধার

হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ‘ডিম স্নান’ এলাকাবাসীর

আচমকাই আলিমুদ্দিনে হাজির প্রসেনজিৎ! দেখা করলেন বিমানের সঙ্গে

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

সোমে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট

মহেশতলার মোল্লার গেটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় পা বাদ গেল যুবকের

‘কোভিড তৃণমূল ‘, নাম না করে কাকলি-ঋতব্রতদের ব্যঙ্গ অধীরের