নকভির চাপে কুপোকাৎ রিজওয়ানরা, শর্তসাপেক্ষে বিগ ব্যাশ লিগ খেলার অনুমতি মিলল বাবরদের

Share:

নিজস্ব প্রতিনিধি: সুখবর এল পাকিস্তানি ক্রিকেটারদের জন্য। বিগ ব্যাশ খেলার ছাড়পত্র মিলল বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের। তবে ঝুলি একেবারে উপুড় করে দেয়নি  পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মহসিন নকভির বোর্ড জুড়ে দিয়েছে একটি শর্ত। জানা গিয়েছে তিন ক্রিকেটারকে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত অন্য একটি বিদেশি লিগে খেলার অনুমতি দেওয়া হয়েছে। 

পিসিবি থেকে জানিয়ে দেওয়া হয়েছে দেশের হয়ে খেলা বাদ দিয়ে বিদেশের লিগে খেলা যাবে না। এই শর্ত মানলে তবেই অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলতে পারবেন বাবর-রিজওয়ানরা। তাই খেলার ছাড়পত্র মিললেও তাতে কিছুটা হলেও যেন কেটেছে ছন্দ। 

পাক সংবাদমাধ্যম সূত্রে খবর,  ১৪ ডিসেম্বর থেকে ২৮ জানুয়ারি বিগ ব্যাশ লিগে পাকিস্তানি ক্রিকেটারেরা খেলতে পারবেন। এদিকে জানুয়ারিতেই শ্রীলঙ্কার সঙ্গে খেলা পাকিস্তানের। তাই জানুয়ারিতে যাঁরা শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে খেলবেন, তাঁদের অতি অবশ্যই সিরিজ শুরু আগে ফিরে আসতে হবে। এই শর্ত মানলে খেলা যাবে বিদেশি লিগে। 

প্রসঙ্গত, পাকিস্তান-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামী ৭ জানুয়ারি। ফলে পিসিবি এখন ধরি মাছ না ছুঁই পানির জায়গায় রয়েছে। দিন কুড়ির জন্য তাঁরা তাঁদের দলের খেলোয়ারদের বিদেশি লিগে খেলতে দিতে চান।  তিন ম্যাচের সিরিজের পরের দুটি ম্যাচ হবে ৯ এবং ১১ জানুয়ারি। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান। সিরিজ শুরুর আগে  যাঁরা দলে থাকবেন তাঁদের পাকিস্তানের প্রস্তুতি শিবিরে যোগ দেওয়া বাধ্যতামূলক বলে জানিয়েছেন পিসিবির এক কর্তা।

পাকিস্তানের বেশ কয়েক জন ক্রিকেটারের খেলার কথা অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগে। বাবর, রিজওয়ান তো আছেনই, সেই সঙ্গে খেলার কথা শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, শাদাব খান এবং হাসান আলি। অন্য আইএল টি-টোয়েন্টি লিগে খেলার কথা ফখর জামান, নাসিম শাহ এবং হাসান নওয়াজের। এঁরা সকলেই ৪ জানুয়ারি পর্যন্ত খেলতে পারবেন।  

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফের মা হলেন বুবলী!

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়