বাম–কংগ্রেস জোট কি এবার হচ্ছে না?‌ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দু’‌পক্ষের জটিলতা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় ইতিমধ্যেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এসআইআর আবহে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। প্রধান বিরোধী দল বিজেপি নানা কৌশল অবলম্বন করলেও বেশ ছন্নছাড়া অবস্থা। সেখানে কংগ্রেস এবং বামেদের জোট হবে কিনা তা নিয়ে কৌতূহলী অনেকেই। এই আবহে বামফ্রন্টের বৈঠকে শরিকরা কার্যত স্পষ্ট করে দিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হাতে হাত রাখতে নারাজ তাঁরা। আবার কংগ্রেস আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় বামেদের সঙ্গে জোট করতে চাইছে না বলে সূত্রের খবর। আর এই জোট যদি না হয় তাহলে চতুর্মুখী লড়াই হবে।

এদিকে প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, ২৯৪টি আসনেই প্রার্থী দিতে চায় কংগ্রেস। সে কথা অবশ্য আগেই জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আসলে নিচুতলার কংগ্রেস কর্মীরা চাইছে না বামেদের সঙ্গে জোট করে লড়াই করতে। বরং জোট করে কংগ্রেসের ক্ষতিই হয়েছে বলে জেলার নেতারা জানিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতিকে। শুভঙ্করবাবু জেলায় জেলায় ঘুরে এমন তথ্যই হাতে পেয়েছেন। তাই তিনি জোট করে প্রতিদ্বন্দ্বিতায় যেতে চাইছেন না। এই বিষয়ে শুভঙ্কর সরকার বলেন, ‘‌দলের হাইকমান্ডের সিদ্ধান্তই চূড়ান্ত। দলীয় কমীদের মত শোনা হলে ২৯৪টি আসনেই লড়বে দল। সম্প্রতি দলের রাজ্য পর্যবেক্ষক গুলাম মীর এসেছিলেন। তিনিও দলের কর্মীদের কথাই শুনতে বলেছেন।’‌

অন্যদিকে ২০১৬ এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়াই করে শূন্য হাতে ফিরতে হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে বাম–কংগ্রেস ধরাশায়ী হয়েছে। তাতে বাংলায় কংগ্রেসের অস্তিত্ব নিয়ে সংকট দেখা দিয়েছিল। এখন কংগ্রেস সংগঠন তৈরি করতে পেরেছে বলে দাবি করা হচ্ছে। আর তাই সেই শক্তি তারা পরখ করে দেখতে চাইছে। আর বামফ্রন্টের বেশিরভাগ শরিক কংগ্রেসের হাতে হাত না রেখে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে। সেটা বামফ্রন্টের বৈঠকে জানিয়েও দেওয়া হয়েছে। সিপিএম কংগ্রেসের হাত ধরতে চাইলেও অন্যান্য শরিকদের কথা শুনে চেপে গিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সুতরাং এখনও পর্যন্ত বাং–কংগ্রেস কার্যত অনিশ্চিত হয়ে রয়েছে।

ইন্ডিয়া জোটে অবশ্য সব দলই রয়েছে। সেখানে তৃণমূলের বিরুদ্ধে জোট করে লড়তে বিজেপিকে সুবিধা করে দিতে চাইছে বাম–কংগ্রেস এমন বার্তাই ছড়িয়ে পড়বে। তাতে বেশি ক্ষতি হবে কংগ্রেসেরই। এই পরিস্থিতিতে একলা চলার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। বৃহত্তর বাম ঐক্য নিয়ে পাল্টা লড়তে চাইছে বামফ্রন্ট। সেখানে এসইউসিকে পাশে চাইছে বাম শরিকরা। সিপিএমের পক্ষ থেকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু কথা বলবেন এসইউসিআইয়ের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বলে আলিমুদ্দিন সূত্রে খবর। এসইউসিআই তাতে সাড়া দেয় কিনা সেটাই দেখার।

উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম শ্রীরামপুরের মেঘা, ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা?

বিজেপি জেতার আনন্দে মেতেছে কলকাতা, নাইটক্লাবে বাজছে মমতার ‘হাম্বা হাম্বা’ গান

‘জন নয়গান’-এর সেন্সর জট কাটাতে আসরে বিজয়, প্রযোজককে কান থেকে দেশে ফেরার নির্দেশ

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

চুপিসাড়ে আশীর্বাদ সারলেন ‘লক্ষ্মীঝাঁপি’র সৌরভ-শুভস্মিতা, বিয়ে কবে?

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই সরকারি কর্মচারীদের ২ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করলেন বিজয়

মোদির আর্জিতে সাড়া, দিল্লিতে চালু সপ্তাহে দু’দিন ওয়ার্ক ফ্রম হোম

আমদানি শুল্ক বৃদ্ধির জেরে সোনার দাম বাড়লেও একধাক্কায় ৫,৭০০ টাকা সস্তা হল রুপো

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

উচ্চমাধ্যমিকে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের জয়জয়কার, মেধাতালিকায় ১৭ জন

জামুড়িয়ায় ইসিএলের কয়লাখনিতে ধস, মৃত ১ শ্রমিক, আহত অনেকে

অনটন বাধা নয়, উচ্চমাধ্যমিকে ৪৭০ পেয়ে বাজিমাত সুমির