মোদির আর্জিতে সাড়া, দিল্লিতে চালু সপ্তাহে দু’দিন ওয়ার্ক ফ্রম হোম

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সঙ্কটে জেরবার গোটা বিশ্ব। পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় সেই কারণে আগে থেকেই একাধিক পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্মরণ করিয়ে দিয়েছেন করোনাকালের কথা। জ্বালানি কম খরচ করার, ওয়ার্ক ফ্রম হোমে ফিরে যাওয়ার ও এক বছর সোনা না কেনার আর্জি জানিয়েছিলেন মোদি। এবার প্রধানমন্ত্রীর সেই আর্জিতে সাড়া দিয়েই রেখা গুপ্তার সরকার দিল্লিতে দু’দিন ওয়ার্ক ফ্রম হোম নিয়ম চালুর নির্দেশ দিয়েছে।  

জ্বালানি খরচ কমানো এবং বৈদেশিক মুদ্রাওপর চাপ লাঘবের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের কথা মাথায় রেখে আজ,  বৃহস্পতিবার (১৪ মে) দিল্লির বিজেপি সরকার একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছে। এই নতুন পদক্ষেপগুলির আওতায় রয়েছে, দিল্লির সরকারি কর্মীদের প্রতি সপ্তাহে দুদিন ‘ওয়ার্ক ফ্রম হোম’  অর্থাৎ বাড়ি থেকে কাজ  করতে হবে।  আরও জানানো হয়েছে যে, যাতায়াত ও জ্বালানি ব্যবহার কমাতে এখন থেকে ৫০ শতাংশ  বৈঠক অনলাইনেই করা হবে। 

আরও পডুন: ‘‌অভিন্ন দেওয়ানি বিধি বাংলার মানুষ চেয়েছে বলেই হবে’‌, স্পষ্ট বার্তা শমীকের

যানজট এবং জ্বালানি খরচ কমানোর লক্ষ্যে, দিল্লির সরকারি অফিস এবং দিল্লি পুরনিগমে (MCD) কাজের সময়সূচিতেও পরিবর্তন আনা হবে। তাছাড়া জ্বালানি সাশ্রয়ের ক্ষেত্রে নাগরিকদের সচেতন করতে একটি প্রচারভিযান শুরু করার পরিকল্পনাও রয়েছে দিল্লি সরকারের। সরকারি যানবাহনের ব্যবহার কমিয়ে আনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি কর্মীদের জন্য বরাদ্দ করা পেট্রোলের পরিমাণ ২০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গেই দিল্লিতে  পালন করা হবে  ‘মেট্রো দিবস’। পাশাপাশি সরকার জনগণের  উদ্দেশ্যে  সপ্তাহে একদিন ‘নো কার ডে’ পালনের আহ্বান জানাবে। আগামী ছয় মাসের মধ্যে দিল্লি সরকার কোনও নতুন যানবাহন ক্রয় করবে না বলেও জানিয়েছে। সরকারি কর্মীদের যাতায়াতের সুবিধার্থে ২৯টি সরকারি আবাসন এলাকায় ৫৮টি বিশেষ বাস চলাচল করবে। 

টানা ৭-৮ ঘণ্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম শ্রীরামপুরের মেঘা, ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা?

বিজেপি জেতার আনন্দে মেতেছে কলকাতা, নাইটক্লাবে বাজছে মমতার ‘হাম্বা হাম্বা’ গান

‘জন নয়গান’-এর সেন্সর জট কাটাতে আসরে বিজয়, প্রযোজককে কান থেকে দেশে ফেরার নির্দেশ

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

চুপিসাড়ে আশীর্বাদ সারলেন ‘লক্ষ্মীঝাঁপি’র সৌরভ-শুভস্মিতা, বিয়ে কবে?

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই সরকারি কর্মচারীদের ২ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করলেন বিজয়

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

মোদির আর্জিতে সাড়া, দিল্লিতে চালু সপ্তাহে দু’দিন ওয়ার্ক ফ্রম হোম

উচ্চমাধ্যমিকে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের জয়জয়কার, মেধাতালিকায় ১৭ জন

জামুড়িয়ায় ইসিএলের কয়লাখনিতে ধস, মৃত ১ শ্রমিক, আহত অনেকে