অনটন বাধা নয়, উচ্চমাধ্যমিকে ৪৭০ পেয়ে বাজিমাত সুমির

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: বাবা টোটোচালক। মা গৃহবধূ। আর্থিক অনটন নিত্যসঙ্গী। তারমধ্যেও পড়াশোনা করে উচ্চমাধ্যমিকে বাজিমাত করলেন পুরাতন মালদার সুমি পাল। মেধাতালিকাতে জায়গা করতে না পারলেও ৯৪ শতাংশ নম্বর পেয়ে সফল হয়েছেন মালদার আহ্লাদমনি গার্লস হাইস্কুলের এই ছাত্রী। তিনি পেয়েছেন ৪৭০ নম্বর।

টোটো চালিয়ে সংসার চালান সুমি পালের বাবা। কষ্ট করে হলেও মেয়ের জন্য ৩টি গৃহশিক্ষকের ব্যবস্থা করে দিয়েছিলেন। নিজের অদম্য ইচ্ছে ও শিক্ষকদের সাহায্যে উচ্চমাধ্যমিকে ৯৪ শতাংশ নম্বর পেয়েছে সুমি। তিনি জানিয়েছেন, দিনে ৬ থেকে ৭ ঘন্টা পড়াশোনা করতেন। ভবিষ্যতে আইনজীবী হতে চান তিনি। সেই কারণে আইন নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে তাঁর। কিন্তু আর্থিক সমস্যা বাধা হয়ে দাঁড়াচ্ছে। সেই নিয়ে দুশ্চিন্তা থাকলেও আশা ছাড়েননি সুমি। তিনি মনে করেন, আর্থিক অনটন তাঁর স্বপ্নকে অতীতেও থামতে দেয়নি। ভবিষ্যতেও এগিয়ে যেতে পারবেন সেটা জয় করে। বাংলায় তাঁর প্রাপ্ত নম্বর ৯৫, ইংরেজিতে পেয়েছেন ৯০, ভূগোলে পেয়েছেন ৯৪, এডুকেশনে ৯৭ ও রাষ্ট্রবিজ্ঞানে ৯৪ নম্বর পেয়েছেন সুমি। আজ, বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা হতেই খুশি বয়ে যায় তাঁদের পরিবারে। অসহায় মানুষের পাশে দাঁড়াতেই আইনজীবী হতে চান সুমি। তাঁর আশা, অদম্য ইচ্ছাশক্তিই পারে সব বাধা পেরোতে। 

আরও পড়ুন-চ্চমাধ্যমিকে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের জয়জয়কার, মেধাতালিকায় ১৭ জন

পরীক্ষার ৭৬ দিন পরে আজ, বৃহস্পতিবার প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল। সকাল সাড়ে দশটা নাগাদ ফলপ্রকাশ করেছেন সংসদ সভাপতি পার্থ কর্মকার। ফলপ্রকাশ হতেই দেখা গিয়েছে, এবারে মোট পাশ করেছেন ৫ লক্ষ ৭১ হাজার ৩৫৫ জন। পাশের হার ৯১.২৩ শতাংশ। 

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন