উচ্চমাধ্যমিকে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের জয়জয়কার, মেধাতালিকায় ১৭ জন

Share:

নিজস্ব প্রতিনিধি: পরীক্ষার ৭৬ দিন পরে আজ, বৃহস্পতিবার (১৪মে) প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল। এবারের মেধাতালিকাতে জায়গা করে নিয়েছেন ৬৪ জন। তারমধ্যে ১৭ জনই পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র। একটি স্কুল থেকে একসঙ্গে এতজনের মেধাতালিকায় স্থান পাওয়ার ঘটনা নজিরবিহীন। এবারে উচ্চমাধ্যমিকে অত্যন্ত ভালো ফল করেছেন পুরুলিয়ার পড়ুয়ারা। পাশের হারে পূর্ব মেদিনীপুর এগিয়ে থাকলেও নজরকাড়া সাফল্য অর্জন করেছে পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ। এই অসাধারণ সাফল্যে খুশির হাওয়া গোটা জেলাজুড়ে।

রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক স্বামী জ্ঞানরূপানন্দজি মহারাজ বলেছেন, ‘মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকেও সেরার তালিকায় রয়েছে তাঁদের স্কুলের পড়ুয়ারা। এই সাফল্যে খুশির হাওয়া ছাত্র, শিক্ষক থেকে আভিভাবক মহলেও। তিনি আরও বলেছেন, বিদ্যাপীঠে সকল পড়ুয়াদের শৃঙ্খলার মধ্যে দিয়ে চলতে হয়। স্কুলের পরিবেশ অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ। পড়ুয়াদের আধ্যাত্মিক জীবনচর্চা ও অক্লান্ত পরিশ্রম করতে হয়। শ্রী রামকৃষ্ণদেব, মা সারদাদেবী ও স্বামী বিবেকানন্দের আশীর্বাদে এই সাফল্য সম্ভব হয়েছে।’

আরও পড়ুন-উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

মেধাতালিকায় যাঁরা জায়গা করেছেন, তাঁরা হলেন, ঘাটালের বাসিন্দা জিষ্ণু কুন্ডু। ৪৯৫ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন তিনি। পুরুলিয়ার পাড়ার বাসিন্দা দেবপ্রিয় মাঝি ৪৯৪ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। হুগলির বাসিন্দা প্রীতম বল্লভ, বাঁকুড়ার বাসিন্দা তন্ময় মণ্ডল ৪৯৪ নম্বর পেয়ে রয়েছেন তৃতীয় স্থানে। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা ত্রিদেব চক্রবর্তী ও সৃজন পারিছা ৪৯২ নম্বর পেয়ে পঞ্চম স্থান অর্জন করেছেন। উত্তর ২৪ পরগনার বাসিন্দা সৌমিক দত্ত পেয়েছেন ৪৯২।

৪৯১ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন বাঁকুড়ার বাসিন্দা শুভদীপ অধিকারী, ওই জেলারই দামদার বাসিন্দা মনিদীপ মাহাতো ও অন্ডালের বাসিন্দা সৌম্যদীপ খাঁ। পূর্ব বর্ধমানের বাসিন্দা সৌমাল্য রুদ্রও ষষ্ঠ স্থান অধিকার করেছেন। পূর্ব বর্ধমানেরই বাসিন্দা সৌম্যদীপ ঘোষ ৪৯০ নম্বর নিয়ে সপ্তম হয়েছেন। রঘুনাথপুরের বাসিন্দা আদর্শ মন্ডল ৪৮৯ নম্বর নিয়ে মেধাতালিকাতে অষ্টম স্থানে রয়েছেন।

৪৮৮ নম্বর পেয়ে ৩ জন রয়েছেন নবম স্থানে। তাঁরা হলেন, পূর্ব বর্ধমানের অরিত্র দুয়ারী, ময়ূখ পাল এবং পূর্ব মেদিনীপুরের আদিত্য নারায়ণ জানা। ঘাটালের বাসিন্দা অম্লান রায় ৪৮৭ নম্বর পেয়ে রয়েছেন দশম স্থানে। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের এই ঐতিহাসিক সাফল্যে গর্বিত পুরুলিয়া তথা সমগ্র রাজ্য। অন্যদিকে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ১৮ জন ছাত্র স্থান পেয়েছে মেধাতালিকাতে।

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন