Loading live market data...
Loading active stocks...
Connecting...

দ্য গ্রেট খালির ৩৮ বিঘা জমি দখল, তহসিলদারদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, পাওন্তা : ফের খবরের শিরোনামে কুস্তিগীর গ্রেট খালি। হিমাচল প্রদেশের পাওন্তা সাহিবে কুস্তিগীর গ্রেট খালির জমি নিয়ে বিরোধ দেখা দিয়েছে। গ্রেট খালির ৩৮ বিঘা জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার পরেই জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন কুস্তিগীর। তহসিলদারের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনে জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি।

জানা গিয়েছে, গ্রেট খালির ৩৮ বিঘা জমি দখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগের বিরুদ্ধে সুরজপুরের কয়েকজন মহিলাকে নিয়ে গ্রেট খালি নাহানে গিয়ে জেলাশাসক প্রিয়াঙ্কা ভার্মার সঙ্গে দেখা করেছেন। অভিযোগ জানিয়ে বলেছেন, অবৈধভাবে জমিগুলো দখল করার চেষ্টা করা হচ্ছে। জেলাশাসককে পুরো বিষয়টি সম্পর্কে জানিয়েছেন। প্রশাসনের কাছে যথাযথ তদন্ত করে সঠিক ন্যায়বিচার চেয়েছেন। ৫ দশক ধরে যাঁরা ওই জমিতে বসবাস করছেন, তাঁরা অভিযোগ করেছেন, তাঁদের ওপরে চাপ আসছে। জমি দখল করে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। খালি জানিয়েছেন, চলতি বছরের মে মাসে প্রথমবার জমি দখল করার চেষ্টা হয়েছিল। গ্রামবাসী ও কিছু মহিলা সেই প্রচেষ্টা রুখে দেওয়ায় সেবার অভিযুক্তরা পিছু হটেছিল। জুলাই মাসেও ফের সেই জমি দখল করার চেষ্টা করা হয়। রাজস্ব কর্মকর্তাদের যোগসাজশে এই কাজ করা হচ্ছে বলে অভিযোগ। অভিযোগকারীরা জানিয়েছেন, দীর্ঘদিন তাঁরা সেখানে বসবাস করছেন। তারপরেও তাঁদের অবৈধভাবে সরানোর চেষ্টা করা হচ্ছে।

অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে রাজস্ব দফতরের কর্তারা এই কাজ করছেন। ব্যক্তিগত স্বার্থে এই কাজ করা হচ্ছে। অভিযোগকারীরা দাবি করেছেন, তাদের কাছে জমি সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় নথি রয়েছে। প্রয়োজনে সেগুলো জমা করতে পারবেন তাঁরা। কিন্তু রাজস্ব দফতরের কর্মকর্তাদের এই বিষয়ে যোগ থাকার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনি পদ্ধতি ছাড়াই রাজস্ব রেকর্ডে হেরফের করা হচ্ছে। অসহায় পরিবারগুলো প্রশাসনের কাছে অবিলম্বে হস্তক্ষেপ করার দাবি করেছে। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে পরবর্তীতে এই সমস্যা বাড়বে। 

অভিযোগের পর পাওন্তা সাহেবের তহসিলদার ঋষভ শর্মা অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন। তিনি বলেছেন, অভিযোগকারীরা যে জমি দাবি করছেন তা আসলে তাদের নয়। রাজস্ব বিভাগ আইনি প্রক্রিয়া মেনে কাজ করছে। অবৈধ দখলের কোনও প্রশ্নই ওঠে না।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর